৩০ ফিলিস্তিনি বন্দির মৃতদেহ ফিরিয়ে দিয়েছে ইজরায়েল, শরীরে নির্মম নির্যাতনের চিহ্ন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হেফাজতে থাকা আরও ৩০ ফিলিস্তিনি বন্দির মৃতদেহ ফেরাল ইজরায়েলি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির মাধ্যমেই ওই মৃতদেহগুলি হস্তান্তর করা হয়েছে। সব মৃতদেহেই নির্মম নির্যাতনের চিহ্ন মিলেছে। অর্থা‍ৎ জেলে বন্দি থাকাকালীন ইজরায়েলি জল্লাদদের চরম নির্যাতিতা হতে হয়েছিল মৃত ফিলিস্তিনিদের।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘গত ১০ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইজরায়েলি হামলায় গাজাজুড়ে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই চুক্তি অনুযায়ী দু’পক্ষই পরস্পরের হাতে বন্দিদের জীবিত ও মৃত অবস্থায় হস্তান্তর করছে। চুক্তির আওতায় হামাস ২০ জন জীবিত ইজরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইজরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে। ফিলিস্তানের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) পর্যন্ত ২২৫ ফিলিস্তিনির দেহ হস্তান্তর করেছে ইজরায়েলি কর্তৃপক্ষ।

স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুসারে মরদেহগুলি শনাক্ত করছে এবং নথিভুক্ত করার আগে পরিবারগুলিকে অবহিত করা হয়েছে।চিকি‍ৎসকরা জানিয়েছেন ‘ফেরত পাঠানো মৃত বন্দিদের দেহেই নির্যাতনের চিহ্ন ছিল। অনেকের চোখ বাঁধা এবং হাতকড়া পরানো ছিল। বেশ কয়েকটি দেহে পচনও ধরে গিয়েছে। দেহের একাংশ পুড়ে গিয়েছে। অনেকের দেহে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বা দাঁত ছিল না। নেই।’

প্রসঙ্গত ইজরায়েলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই হাজার-হাজার নিরীহ ফিলিস্তিনিকে বিনা অপরাধে কারাগারে আটকে রাখার অবিযোগ উঠেছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তা আরও বেড়েছে।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?