গাজার হাসপাতালে ঢুকে মহিলাদের বিবস্ত্র করে তল্লাশি ইজরায়েলি সেনার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শালীনতা আর মানবিকতার সব সীমা লঙ্ঘন করে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মদতপুষ্ট ইজরায়েলের খুনি সেনাবাহিনী। গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় ঢুকে মহিলাদের বিবস্ত্র করে তল্লাশি চালানোর পাশাপাশি যৌন হেনস্থাও চালিয়েছে ইজরায়েলি সেনারা। শুধু তাই নয়, হাসপাতালের একটি ঘরে পণবন্দি করে রাখা হয়েছে শতাধিক ফিলিস্তিনিকে। তাদের খাদ্য এবং পানীয় জলটুকু পর্যন্ত সরবরাহ করা হচ্ছে না।

‘আলজাজিরা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত ১৫ নভেম্বর আল শিফা হাসপাতালে বিশেষ অভিযান চালায় ইজরায়েলি সেনাবাহিনী। গাজার সবচেয়ে বড় হাসপাতাল নিজেদের কব্জায় আনার পরেই কার্যত নিজেদের কু‍ৎসিত চেহারাটা প্রকাশ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইজরায়েলি সেনারা। শনিবারই হাসপাতাল চত্বর ছাড়ার জন্য স্থানীয়দের এক ঘন্টা সময় বেঁধে দিয়েছিল ইজরায়েল সরকার। প্রাণ বাঁচাতে অনেকেই সাদা পতাকা হাতে নিয়ে হাসপাতাল চত্বর ছেড়ে যেতে শুরু করেন। কিন্তু ফিলিস্তিনি মহিলারা ইজরায়েলি সেনাদের যৌন লালসার শিকার হয়েছিল। আগ্নেয়াস্ত্রের মুখে মহিলাদের পুরো উলঙ্গ হয়ে ঘন্টার পরে ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে। শুধু তাই নয়, তল্লাশির নাম করে মহিলাদের অশ্লীলভাবে স্পর্শ করার পাশাপাশি গোপনাঙ্গের ছবিও তুলেছে ইজরায়েলি জল্লাদরা। জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হলে যৌন নির্যাতনও চালাচ্ছে।’

আল শিফা হাসপাতাল চত্বরে থাকা ‘আলজাজিরার’ সাংবাদিক জিহাদ আবু শানাবের কথায়, ‘ফিলিস্তিনি মহিলাদের সঙ্গে ইজরায়েলি সেনারা যে আচরণ করেছে তা সভ্য সমাজে অকল্পনীয়। শুধু ধর্ষণ বাকি রয়েছে। বাকি সব ঘটনাই ঘটছে।’ হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, ‘ইজরায়েলি সেনারা হাসপাতালটিকে একটি বড় কারাগার ও গণকবরে পরিণত করেছে। শয়ে শয়ে মূমূর্ষ রোগী চিকি‍ৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে।’

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?