ইজরায়েলি বিমান হামলায় সিরিয়ায় নিহত ৭, আহত ১৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলি বিমান-হামলার শিকার হয় সিরিয়ার মধ্যাঞ্চলের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তু। এই হামলায় কমপক্ষে ৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। রবিবার রাতে হামলার এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনই হলেন বেসামরিক নাগরিক।

সোমবার(৯ সেপ্টেম্বর)এক বিবৃতিতে সিরীয় সশস্ত্রবাহিনী জানিয়েছে, রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটে হামলা চালানো হয়।সিরিয়ার মধ্যাঞ্চলে ইজরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে,  রবিবার হামলা হয়েছে সিরিয়ার মাসইয়াফ অঞ্চলে। ইজরায়েলের এই হামলায় নিহত মানুষের সংখ্যা ৭। এর মধ্যে এক পুরুষ ও তাঁর সন্তানসহ তিনজন বেসামরিক নাগরিক। তাঁরা একটি গাড়িতে ছিলেন। এছাড়া হামলায় চার সেনা নিহত হয়েছেন। তাঁদের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

এই নিয়ে পর্যবেক্ষণ সংস্থাটি আরও জানায়, হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এলাকার কয়েকটি সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা।

এই সংস্থাটি আগে এক বিবৃতিতে জানিয়েছিল, মাসইয়াফের বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলো যেখানে অবস্থিত, সেখানে ১৩টি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই এলাকাটিতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান ছিল। শুধু তাই নয়, সেখানে অস্ত্র উন্নয়ন বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন।

জানা গিয়েছে,স্থানীয় সময় রবিবার(৮ সেপ্টেম্বর)রাত ১১টা ২০ মিনিটের দিকে সিরিয়ার মধ্যাঞ্চলের বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইজরায়েল। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কয়েকটি ইজরায়েলি ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে সক্ষম হয়েছিল। অবশ্য এই হামলা নিয়ে এখনও পর্যন্ত কিছু বলে নি ইজরায়েল।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত সিরিয়ায় ‘কয়েক শ’ হামলা চালিয়েছে ইজরায়েল।সিরিয়ান পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, বিশেষ করে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালিয়ে থাকে।

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর