গাজা শহর ঘিরে ফেলেছে ইজরায়েলি সেনা, পাল্টা হুঁশিয়ারি হামাসের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিলিস্তিনি মুক্তি সংগঠন হামাসের মূল ঘাঁটি হিসেবে পরিচিত গাজা শহর চারিদিক থেকে ঘিরে ফেলার দাবি করেছে ইজরায়েলি সেনা। বৃহস্পতিবার ইজরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়াল হ্যাগারি দাবি করেছেন, গাজা শহর ঘিরে ফেলা হয়েছে। হামাসকে নিশ্চিহ্ন করা সময়ের অপেক্ষা। পাল্টা হুমকি ছেড়ে হামাস বলেছে, গাজা দখলের স্বপ্ন ইজরায়েলের কাছে অভিশপ্ত অভিশাপ হয়ে দেখা দেবে। ইজরায়েলি সেনার লাশ বস্তা পুরে তেল আভিভে ফেরত পাঠানো হবে।

গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাব দিতে গাজা ভূখণ্ডের বিভিন্ন জায়গায় নির্বিচারে হামলা চালিয়ে চলেছে ইজরায়েলের বিমানবাহিনী। ওই হামলায় ইতিমধ্যেই ৯ হাজারের বেশি ফিলিস্তিনি  নিহত হয়েছেন। যার মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা। উত্তর গাজার ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থী শিবিরে টানা তিন দিন ধরে হামলা চালিয়ে এক হাজারের বেশি ফিলিস্তিনিকে খুন করেছে ইজরায়েলের জল্লাদ বাহিনী। বিমান হামলার পাশাপাশি গত কয়েকদিন ধরেই গাজায় স্থল অভিযানের প্রস্তুতি শুরু করেছে ইজরায়েলের সেনাবাহিনী। বৃহস্পতিবার ইজরায়েলি সেনার মুখপাত্র ড্যানিয়াল হ্যাগারি যুদ্ধ বিরতির সম্ভাবনা খারিজ করে দিয়েছেন, ‘হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধবিরতির প্রশ্ন নেই। গাজায় অভিযান আরও তীব্র করা হবে।’

যদিও ইজরায়েলি সেনাকে পাল্টা হঁশিয়ারি দিয়ে হামাসের সশস্ত্র শাখা ইজ আল-দ্বীন আল-কাশাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বলেছেন, ‘ইজরায়েলের জন্য অভিশপ্ত ইতিহাস হয়ে দেখা দেবে গাজা। ইজরায়েলি সেনাদের “কালো ব্যাগে” বাড়ি ফিরতে হবে।’

 

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?