দুঃশ্চিন্তার দিন শেষ, নেট ছাড়াই মেসেজ পাঠানোর নতুন অ্যাপ হাজির

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: প্রযুক্তির জগতে আবারও হইচই ফেলে দিলেন জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারের (বর্তমানে ‘এক্স’) সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। এবার তিনি নিয়ে এসেছেন এক অভিনব মেসেজিং অ্যাপ। নাম Bitchat, যেটি কাজ করে একদম ইন্টারনেট ছাড়াই! হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই অ্যাপের মাধ্যমে আপনি ইন্টারনেট কানেকশন ছাড়াই বন্ধু, পরিবার বা কাছাকাছি কারও সঙ্গে মেসেজ আদান-প্রদান করতে পারবেন। তাহলে চলুন, জেনে নিই এই অ্যাপ সম্পর্কে সবকিছু।

Bitchat কীভাবে কাজ করে?

আমরা সবাই WhatsApp বা Telegram এর মতো অ্যাপের সঙ্গে পরিচিত। এই অ্যাপগুলোর জন্য ইন্টারনেট বাধ্যতামূলক। কিন্তু Bitchat একেবারে আলাদা। এটি কাজ করে Bluetooth প্রযুক্তির মাধ্যমে। অর্থাৎ, আপনার ফোনের Bluetooth চালু থাকলেই আপনি কাছাকাছি থাকা আর একটি  ফোনে মেসেজ পাঠাতে পারবেন। এটি একটি Peer-to-Peer সিস্টেম, যেমনটা আমরা torrent ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রে দেখি। একটি ফোন অন্য একটি ফোনের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে এবং মেসেজ পৌঁছে দেয়।

এখানে প্রতিটি Bluetooth-ফোন একটি নোড হিসেবে কাজ করে। ধরুন, আপনি একটি মেসেজ পাঠালেন। আপনার ফোন থেকে সেই মেসেজ অন্য কাছাকাছি ফোনগুলোর মাধ্যমে এগিয়ে যায়। যখন কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন তারা এই নেটওয়ার্কের অংশ হয়ে মেসেজ পৌঁছে দেওয়ার কাজ করে। আরও মজার ব্যাপার, সাধারণত Bluetooth এর রেঞ্জ থাকে ১০০ মিটার, কিন্তু জ্যাক ডরসি দাবি করেছেন যে Bitchat এর মাধ্যমে মেসেজ পৌঁছাতে পারে ৩০০ মিটার পর্যন্ত! এটি সম্ভব হয়েছে Bluetooth mesh networks এবং store and forward models এর মতো উন্নত প্রযুক্তির কারণে।

কোনও সার্ভারের দরকার নেই!

Bitchat এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি একটি ডিসেন্ট্রালাইজড অ্যাপ। অর্থাৎ এর জন্য কোনও central server এর প্রয়োজন নেই। মেসেজগুলো সরাসরি এক ফোন থেকে আরেক ফোনে যায় এবং সেগুলো শুধুমাত্র ব্যবহারকারীর ফোনেই সেভ হয়। আরও আশ্চর্যের ব্যাপার, এই মেসেজগুলো একটি নির্দিষ্ট সময় পরে নিজে থেকেই মুছে যায়। এছাড়া, মেসেজ এনক্রিপশন প্রযুক্তির কারণে আপনার মেসেজগুলো সম্পূর্ণ নিরাপদ থাকে। জ্যাক ডরসি বলেছেন, এই অ্যাপটি তৈরি করা হয়েছে একটি পরীক্ষা হিসেবে। তিনি চেয়েছেন এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে মানুষ ইন্টারনেট ছাড়াই একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

ভবিষ্যতে আরও চমক!

Bitchat এর জন্য আরও বড় পরিকল্পনা রয়েছে। জ্যাক ডরসি জানিয়েছেন, শিগগিরই এই অ্যাপে Wi-Fi Direct ফিচার যুক্ত হবে। এর ফলে মেসেজ পাঠানোর গতি এবং রেঞ্জ আরও বাড়বে। Wi-Fi Direct এর সাহায্যে আপনি আরও দ্রুত এবং দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এটি Bitchat কে আরও শক্তিশালী এবং জনপ্রিয় করে তুলবে।

কেন ব্যবহার করবেন Bitchat?

এখন প্রশ্ন হল, কেন আপনি Bitchat ব্যবহার করবেন? ধরুন, আপনি একটি জায়ান্ট কনসার্ট, র‍্যালি বা মেলায় গেছেন, যেখানে ইন্টারনেট সিগন্যাল দুর্বল বা একেবারেই নেই। এমন পরিস্থিতিতে Bitchat আপনাকে বন্ধু বা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে সাহায্য করবে। এছাড়া, যদি আপনি নিরাপদ এবং এনক্রিপ্টেড মেসেজিং চান, তাহলে এই অ্যাপ হতে পারে আপনার নতুন ভরসা।এই অ্যাপটি বিশেষ করে তাদের জন্য উপযোগী, যারা এমন জায়গায় থাকেন যেখানে ইন্টারনেট সুবিধা সীমিত। গ্রামাঞ্চল বা দুর্গম এলাকায় এই অ্যাপ হতে পারে যোগাযোগের একটি নতুন মাধ্যম।

WhatsApp বা Telegram কি তাহলে পিছিয়ে পড়বে?

এখনই বলা যায় না যে WhatsApp বা Telegram এর জায়গা Bitchat দখল করে নেবে। এই দুটি অ্যাপ তাদের বিভিন্ন ফিচারের জন্য এখনও অত্যন্ত জনপ্রিয়। তবে Bitchat একটি নতুন ধারণা নিয়ে এসেছে, যা প্রযুক্তির জগতে একটি বড় পদক্ষেপ। এটি এমন একটি সমাধান, যা ইন্টারনেটের ওপর নির্ভরশীলতা কমিয়ে মানুষকে আরও স্বাধীনভাবে যোগাযোগের সুযোগ দেয়।

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক