১২ বছর বাদে ইনস্টাগ্রাম ছাড়লেন টুইটার প্রতিষ্ঠাতা জ্যাক ডোরজি

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: টানা এক যুগ বাদে ভিডিয়ো শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম ছাড়লেন টুইটারের সহ-প্রতিষ্ঠাতা তথা সিইও জ্যাক ডোরজি। শুক্রবার মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) ইনস্টাগ্রাম ছাড়ার কথা ঘোষণা করে তিনি লিখেছেন, ’১২ বছর বাদে ইনস্টাগ্রামে আমার অ্যাকাউন্ট মুছে দিলাম। ইনস্টাগ্রামের প্রথম ১০ জন ব্যবহারকারীর মধ্যে আমি ছিলাম। এবার দেখার @জ্যাক অ্যাকাউন্টটি কাকে বরাদ্দ করেন কর্তৃপক্ষ।’ জ্যাক ডোরজির ওই পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছেন ‘এক্স’ কর্ণধার ইলন মাস্ক। তিনি অবশ্য কমেন্ট বক্সে গিয়ে শুধু আগুনের ইমোজি দিয়েছেন।

২০২০ সালেই টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডোরজি জানিয়েছিলেন তিনি মার্ক কুকারবার্গের মালিকানাধীন মেটার অধীনস্ত ফেসবুক কিংবা অন্য কোনও সমাজমাধ্যম ব্যবহার করেন না। ফেসবুকে তাঁর কোনও অ্যাকাউন্টও নেই। তাছাড়া হোয়াটসঅ্যাপের পরিবর্তে স্ন্যাপচ্যাট তাঁর কাছে যথেষ্টই আকর্ষণীয়। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকলেও তাতে খুব একটা উপস্থিতি ছিল না জ্যাক ডোরজির। শেষ পর্যন্ত এক যুগ বাদে ইনস্টাগ্রাম ছাড়ার ঘোষণা করতে গিয়ে টুইটার প্রতিষ্ঠাতা জানিয়েছেন, ‘তিনি পুরোপুরি মেটা মুক্ত হলেন।’

সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’-কে টেক্কা দিতে ‘মেটা থ্রেডস’ নামে নয়া সোশ্যাল প্ল্যাটফর্ম খুলেছিলেন ফেসবুক কর্ণধার মার্ক জুকারবার্গ। নয়া মাইক্রো ব্লগিং সাইট ব্যবহার করার জন্য জ্যাক ডোরজিকে আমন্ত্রণও জানিয়েছিলেন মেটা সিইও। খুব শিগগিরই ‘মেটা থ্রেডস’-এ টুইটার প্রতিষ্ঠাতা অ্যাকাউন্ট খুলতে পারেন বলে শোনা যাচ্ছিল। সেই জল্পনার মধ্যেই মেটার মালিকানাধীন যাবতীয় সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরিয়ে নিলেন ডোরজি।

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫