চাঁদে পা রাখল জাপানের চন্দ্রযান ‘মুন স্নাইপার’

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পর চাঁদে পা রাখল জাপানের চন্দ্রযান। এবার চাঁদের পৃষ্ঠে অবতারণ করেছে জাপানের মহাকাশ যান ‘মুন স্নাইপার’। তবে দুঃখের বিষয় জাপানের চন্দ্রযান চাঁদে অবতারণ করার পরেই যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। তাই এই চন্দ্রযানটি কতটা সফল হবে তা নিয়ে থাকছে সংশয়। এই চন্দ্রযানটি তৈরি  করেছে জাপানের মহাকাশ সংস্থা জাক্সা।

এই অবতারণ নিয়ে জাক্সা জানিয়েছে, চন্দ্রপৃষ্ঠে  ‘শিওলি গহ্বরে’  সফলভাবে অবতারণ করেছে জাপানের ‘মুন স্নাইপার’।  তবে এই চন্দ্রযানটি এখন পর্যন্ত সৌরশক্তি থেকে চার্জ নেওয়া শুরু করেনি। বর্তমানে ব্যাটারির ওপর নির্ভর করে রয়েছে চন্দ্রযানটি। তাই ‘মুন স্নাইপার’ কতটা সফল হবে তা নিয়ে বাড়ছে চিন্তা। তবে জাপানি মহাকাশ কর্মকর্তারা জানিয়েছেন, স্নাইপারের মধ্যে ছোট রোভারগুলি পরিকল্পনা অনুযায়ী চালু করা হয়েছিল। আপাতত কিছু দিন ব্যাটারির সঞ্চিত শক্তি দিয়ে কাজ চলবে।  তবে সৌরশক্তি না পেলে এই মহাকাশযানের আয়ু কাল কমে আসবে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতারণ করে চন্দ্রযান-৩। ল্যান্ডার বিক্রম চাঁদের বুকে নির্ধারিত জায়গায়  অবতারণ করেছিল। অন্ধকার  চাঁদের  অজানা তথ্য তুলে দিয়েছে ইসরোর তৈরি মহাকাশযান চন্দ্রযান-৩। তবে এর আগে দু’টি চন্দ্রাভিযান ব্যর্থ হয় ইসরোর।  বিশ্বের মোট ৫ টি দেশ চাঁদের বুকে সফল ভাবে অবতারণ করেছে। সেই সকল দেশ হল- ভারত, জাপান,  মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং  চিন । তবে জাপানের মহাকাশযান কতটা সফল হবে সেই দিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?