‘বিশ্বের কাছে রাশিয়াকে জবাবদিহি করতে হবে’, পাল্টা হুমকি বাইডেনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইউক্রেনে সামরিক অভিযানের কারণে যে বিপুল পরিমাণ জীবনহানি হবে তার জন্য৬ রাশিয়াকে সমগ্র বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে। বৃহস্পতিবার সকালে রুশ প্রধান ভ্লাদিমির পুতিন ইউক্রনের মূল ভূখণ্ডে সামরিক অভিযানের কথা ঘোষণার পরেই রাশিয়া তথা রাশিয়া প্রধানকে এই কড়া ভাষাতেই আক্রমণ করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেওয়ার পরপরই হোয়াইট হাউস থেকে জারি করা হয় মার্কিন প্রেসিডেন্টের এই বিবৃতি, যেখানে জো বাইডেন রাশিয়ার এই হামলাকে ‘অপ্ররোচনাহীন এবং অন্যায়’ বলে অভিহিত করেছেন। এর পাশাপাশি এদিনের এই বিবৃতিতে মার্কিন রাষ্ট্রপতি আরও জানিয়েছেন, যে তিনি আজ অর্থাৎ বৃহস্পতিবারই রাশিয়ার এই সিদ্ধান্ত এবং তার ভয়াবহ পরিমাণ সম্পর্কে মার্কিন নাগরিকদের বার্তা দিতে বৃহস্পতিবারই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।

স্থানীয় সময় অনুযায়ী এখন ইউক্রেনে মাঝরাত। আর এই রাতের অন্ধকারেই একের পর এক শহর থকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রথম বিস্ফোরণ হওয়ার পরপরই ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন রাষ্ট্রপতি। ইউক্রেনে এই আকস্মিক হামলা ন্যাটো চুক্তি বিরোধী। আর তাই ইউক্রেনের ওপর রাশিয়ার এই সামরিক অভিযান রাতারাতি শোরগোল ফেলে দিয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। জানা যাচ্ছে, এই হামলার খবর প্রকাশ্যে আসতেই মার্কিন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৯ টার সময় জি-৭ লিডার তথা ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপানের রাষ্ট্র প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন। এই বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুরেই ওয়াশিংটনের হোয়াইট হাউজ থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন। হোয়াইট হাউসের মুখপাত্র এই ভাষণ উদ্দেশ্যে জানিয়েছেন, ‘মার্কিন রাষ্ট্রপতি বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্র ও জি-৭-এর অন্তর্গত বাকি রাষ্ট্রগুলি রাশিয়ার উপর আরোপিত পরবর্তী পরিণতি ঘোষণা করে মন্তব্য করবেন।’ 

বৈঠকে বসার আগে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের ওপর হামলা প্রসঙ্গে একটি বিবৃতিতে বলেন, ‘সারা বিশ্বের প্রার্থনা আজ রাতে ইউক্রেনের জনগণের সাথে রয়েছে কারণ তাঁরা রাশিয়ার সামরিক বাহিনীর দ্বারা একটি অপ্রীতিকর এবং অন্যায় হামলার শিকার হয়েছে। প্রেসিডেন্ট পুতিন একটি পূর্বপরিকল্পিত যুদ্ধ বেছে নিয়েছেন যা একটি বিপর্যয়কর জীবনহানি এবং মানুষের দুর্ভোগ বয়ে নিয়ে আসবে।’ তিনি আরও বলেন, ‘এই হামলা যে মৃত্যু ও ধ্বংস ডেকে আনবে তার জন্য একমাত্র রাশিয়া দায়ী। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র এবং অংশীদার দেশগুলি ঐক্যবদ্ধ এবং সিদ্ধান্তমূলক উপায়ে এই হামলার প্রতিক্রিয়া জানাবে। বিশ্বের কাছে রাশিয়াকে জবাবদিহি করতে হবে।   

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

হালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়ি যাচ্ছেন শুভেন্দু অধিকারী

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু