চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে ফের চলল গুলি, এক মাসের মধ্যে দ্বিতীয়বার হামলা

নিজস্ব প্রতিনিধি: খলিস্তানি জঙ্গিদের লাগাতার নিশানায় কৌতুকাভিনেতা কপিল শর্মা। কানাডার সারে-তে তাঁর মালিকাধীন ক্যাফেতে বৃহস্পতিবার (৭ অগস্ট) ফের চলল গুলি। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ওই গুলি চালানোর এক ভিডিও ভাইরাল হয়েছে। অন্ততপক্ষে ২৫ রাউন্ড গুলি চলেছে। এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার কপিলের মালিকানাধীন ‘ক্যাপস ক্যাফে’-তে গুলি চলার ঘটনা ঘটল। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। কপিলের ক্যাফেতে গুলি চালানোর দায় স্বীকার করে নিয়েছেন কুখ্যাত গ্যাংস্টার গুরপ্রীত সিংহ ওরফে গোল্ডি ধিঁলো। একমাসের মধ্যে ক্যাফেতে দু-দুবার গুলি চলার ঘটনায় খানিকটা আতঙ্কিত হয়ে পড়েছেন  কপিল শর্মা। যদিও এ বিষয়ে এখনও তিনি কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কানাডার ক্যাফেতে হামলার পর যেভাবে গোল্ডি ধিঁলো গ্যাং মুম্বইতে অভিনেতার উপরে হামলার হুমকি দিয়েছে তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। অভিনেতার নিরাপত্তার বিষয়টির দিকে বিশেষ নজর রাখা হচ্ছে।’  

সম্প্রতি ব্যবসায় নেমেছেন জনপ্রিয় কৌতুকাভিনেতা কপিল শর্মা। নিজে পঞ্জাবি হওয়ায় সম্প্রদায়ের কথা ভেবে কানাডায় খুলেছেন ‘ক্যাপস ক্যাফে’। যদিও অভিনয় ও টিভি শো নিয়ে চরম ব্যস্ত থাকায় ওই ব্যবসা নিজে দেখতে পারেন না কপিল। তাঁর স্ত্রী-ই ব্যবসা দেখাশোনা করেন। গত ৯ জুলাই ভোরের দিকে প্রথমবার কপিলের ক্যাফেতে হামলা চালায় দুষ্কৃতীরা। বেশ কয়েকজন দুষ্কৃতী গাড়ি চেপে এসে বাইরে থেকে ক্যাফে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ওই ঘটনার দায় স্বীকার করে নিয়েছিলেন খলিস্তানি জঙ্গি হরজিৎ সিংহ লাড্ডি।

আজ বৃহস্পতিবার (৭ অগস্ট) সারে-তে ‘ক্যাপস ক্যাফে’য় হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত গুরপ্রীত সিংহ ওরফে গোল্ডি ধিঁলো।  সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে পর পর গুলি চলছে ক্যাফে লক্ষ্য করে। সেই সঙ্গে শোনা যাচ্ছে বিশেষ কণ্ঠস্বর। তাতে বলতে শোনা যাচ্ছে, ‘জয় শ্রী রাম। সমস্ত  ভাইদের প্রতি সৎ শ্রী অকাল, রাম রাম। আমরা তাকে (কপিল শর্মা) ফোন করেছিলাম, কিন্তু সে ফোনে সাড়া দেয়নি, তাই আমাদের ব্যবস্থা নিতে হয়েছিল। যদি সে এখনও সাড়া না দেয়, তাহলে আমরা শিগগিরই মুম্বইতে পরবর্তী পদক্ষেপ নেব।’

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ