খতম সিনাওয়ার, নুতন হামাস প্রধান কে হলেন জানেন?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলি বাহিনির হাতে হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার খতমের পর নয়া প্রধান হচ্ছেন খালেদ মাশাল। হামাসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। তিনি এখন ইজরায়েলি বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনায় জড়িত মূল দলগুলোর সঙ্গে যোগাযোগ করবেন।

লেবাননের একটি সূত্র জানিয়েছে, ইয়াহিয়া সিনওয়ারের নিহতের বিষয়টি ইতিমধ্যে হামাসের নেতৃত্ব তুরস্ক, কাতার এবং মিশরের কর্মকর্তাদের জানিয়েছে। একইসঙ্গে জোর দিয়ে বলা হয়েছে, সিনওয়ারের মৃত্যুর পর বন্দি বিনিময় এবং যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা ক্রমশ কঠিন হয়ে উঠবে। এমনকি যুদ্ধ বিরতির বিষয়টি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।

তবে ইয়াহিয়া সিনওয়ার হামলায় নিহত হয়েছেন বলে ইজরায়েল দাবি করলেও, এই নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি হামাস। সূত্র মারফত জানা গিয়েছে হামাসের নতুন প্রধান হচ্ছেন খালেদ মাশাল।

সদ্যই ইজরায়েলি বাহিনির হাতে খতম হয়েছেন হামাসের নয়া প্রধান ইয়াহিয়া সিনওয়ার। একের পর এক শীর্ষ প্রধান কে হারিয়ে ক্ষোভে ফুঁসছে হামাস। এদিকে প্রথম থেকেই হামাসকে পুরোপুরিভাবে নির্মূল করার কথা বলে আসছেন নেতানিয়াহু। বৃহস্পতিবার নেতানিয়াহুর কার্যালয় থেকে তাঁর একটি ভিডিয়ো বার্তায় বলা হয়, সিনওয়ার আর বেঁচে নেই।

সিনওয়ারের হত্যাকাণ্ডকে স্বাগত জানিয়ে নেতানিয়াহু আরও বলেন, যদিও এটি গাজা যুদ্ধের শেষ নয়, এটি শেষের শুরু। একইসঙ্গে নেতানিয়াহু সিনওয়ারের মৃত্যুকে হামাসের ‘অশুভ’ শাসনের পতন বলে উল্লেখ করেছে। নেতানিয়াহুর এই কথায় যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধের কোন ইঙ্গিত পাওয়া যায় নি। এমতাবস্থায় মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও তীব্র হতে পারে বলে মনে করছে বিশ্লেষেকেরা।

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ