পাকিস্তানে প্রয়াত খালিস্তানি জঙ্গিনেতা ভিন্দ্রানওয়ালের ভাইপো লখবীর সিং রোড়ে

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ পাকিস্তানে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ‘খলিস্তান লিবারেশন ফোর্স’-এর প্রধান লখবীর সিং রোড়ে। ৭২ বছর বয়সে প্রাণ হারালেন তিনি। খালিস্তানি জঙ্গি ভিন্দ্রানওয়ালের ভাইপো ছিল লখবীর। তিনি  ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত ছিলেন বলেও অভিযোগ ওঠে। গোয়েন্দা সংস্থার মতে, তিনি লাহোরে থাকতেন। শুধু তাই নয় সেখান থেকে পাঞ্জাবে মাদক, অস্ত্র, বিস্ফোরক এবং টিফিন বোমাও পাঠাতেন। ১৯৮০-র দশকে আন্তর্জাতিক শিখ যুব ফেডারেশন বা আইএসওয়াইএফ নামক  সংগঠন চালু হয়েছিল। সেই সংগঠনের প্রধান ছিল লখবীর।

ভারতের একাধিক নাশকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।  তার বিরুদ্ধে এনআইএ বিভিন্ন মামলায় তদন্ত করছে। সম্প্রতি অক্টোবর মাসে পাঞ্জাবের মোহালির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির বিশেষ আদালত আইনের ৩৩ (৫) ধারায়  বেআইনি কার্যকলাপের জন্য লখবীর সিংয়ের জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল। প্রসঙ্গত ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর জালালাবাদ থানায় বোমা বিস্ফোরণ হয়। তদন্তে জানা গেছে যে লখবীর পুরো ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড ছিল।

শুধু তাই নয় পাকিস্তানভিত্তিক ‘মাস্টারদের’ সঙ্গে যোগসাধন  করে লখবীর সিং পাঞ্জাবের জনগণের মধ্যে ভয় ও আতঙ্ক তৈরি করতে অস্ত্র, গোলাবারুদ, কাস্টম-তৈরি টিফিন বোমা, গ্রেনেড, বিস্ফোরক এবং মাদকসহ সন্ত্রাসবাদী হার্ডওয়্যারের চালান পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।তবে লখবীরের  প্রয়াণে প্রাক্তন জাঠেদার জসবীর সিং রোড়ে জানান,’পাকিস্তানে ইতিমধ্যেই লখবীরের সৎকার হয়েছে। এদিকে লখবীরের মৃত্যুর আসল কারণ সামনে আসেনি। বার্ধক্যজনিত কারণ নাকি অন্য কিছুতে তার মৃত্যু হয়েছে, সেই বিষয়ে জানা যায়নি কিছু। ‘

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!