Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘গভীর মর্মাহত’, করমণ্ডল দুর্ঘটনায় শোকপ্রকাশ রাজা চার্লসের

গত শুক্রবার সন্ধেয় বালেশ্বরের কাছে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত রাজা তৃতীয় চার্লস ও তাঁর পত্নী রানি ক্যামিলা পার্কার। সোমবার বাকিংহাম রাজপ্রাসাদের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে ওই কথা জানানো হয়েছে। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি বিশাল ধাক্কা সামলে ওঠার জন্য মনকে শক্ত রাখারও অনুরোধ জানিয়েছেন রাজা চার্লস।

গত শুক্রবার সন্ধেয় ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭৫ জন। আহত হয়েছেন ৮০০’র বেশি। বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন আরও কয়েকজন। স্বাধীন ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে জায়গা করে নিয়েছে করমণ্ডল দুর্ঘটনা। ওই ভয়াবহ দুর্ঘটনায় ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি চিনফিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। পাশাপাশি

এদিন করমণ্ডল দুর্ঘটনা নিয়ে শোকবার্তায় ব্রিটেনের রাজা চার্লস লিখেছেন, ‘বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবরে আমি এবং আমার স্ত্রী গভীরভাবে মর্মাহত ও শোকগ্রস্ত। যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। ভারত ও ভারতের জনগণ বরাবরই আমাদের হৃদয়ে রয়েছে। ১৯৮০ সালে ওড়িশা সফর এখনও আমার মনে গেঁথে রয়েছে। এক অনুষ্ঠানে ওই রাজ্যের বেশ কয়েকজনের জন্য আমার কথা হয়েছিল। তা স্মৃতি হয়ে রয়েছে আমার মনে। আমরা আশা করব, এই ধাক্কা কাটিয়ে উঠবেন ভারতবাসী।’

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

‘রিপন স্ট্রিট-জানবাজারে উত্তেজনার খবর ভুয়ো’, সোশ্যাল মিডিয়ায় সর্তক করল লালবাজার

পড়তে গিয়ে খুন হওয়া বাংলাদেশি দুই পড়ুয়াকে মরণোত্তর ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

‘পাল্টেছে এইবার, এলো বিজেপি সরকার’, বাংলায় ক্ষমতাতে এসে নতুন গান প্রকাশ করল বিজেপি

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালিতে আমেরিকার জাহাজে ডলফিন দিয়ে হামলা চালাবে ইরান

‘ সেঞ্চুরির জন্য স্বার্থপর হতে হতো’, সঞ্জুর মন্তব্য শুনে যা বললেন গাভাস্কার-সেহবাগ

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি