‘পাকিস্তানি সেনার সঙ্গে যোগ রয়েছে’, প্রকাশ্যে স্বীকার লস্কর-ই-তৈয়বার শীর্ষ নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তানি সেনাবাহিনী জয়েশ-ই মহম্মদ, লস্কর-ই-তৈয়বার মতো সংগঠনগুলির মদতদাতা বলে দীর্ঘদিন ধরেই দাবি করেছেন ভারতীয় গোয়েন্দারা। এবার তাঁদের দাবিকে সত্যতা দিল হাফিজ সইদের ডান হাত তথা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার দ্বিতীয় শীর্ষ নেতা সাইফুল্লাহ কাসুরি। কুখ্যাত জঙ্গি নেতা প্রকাশ্যে দাঁড়িয়েই দাবি করেছে, ‘পাকিস্তানি সেনার সঙ্গে লস্করের যোগ রয়েছে।’ এ বিষয়ে এখনও পাক সেনার তরফ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে লস্কর-ই তৈয়বার দ্বিতীয় শীর্ষ নেতার একটি ভিডিও হাতে এসেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের একটি ছোটদের স্কুলে ভাষণ দিচ্ছেন গত বছর পহেলগাঁও হামলার মূলচক্রী সাইফুল্লাহ কাসুরি। ওই হামলায় নিরীহ ২৬ পর্যটক প্রাণ হারিয়েছিলেন। ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল উপত্যকায় ঘুরতে যাওয়া সাধারণ মানুষকে। ভিডিওতে বেলুন দিয়ে সজ্জিত একটি উঁচু মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে জল্লাদ কাসুরিকে। যদিও স্কুলের নামটি স্পষ্ট বোঝা যাচ্ছে না। মঞ্চের সামনে থাকা কোমলমতি অশিশুদের উদ্দেশে কাসুরিকে বলতে শোনা গিয়েছে, ‘তোমারা কি জানো, পাকিস্তানের সেনাবাহিনী আমাকে জানাজার নামাজে (মুসলিমদের কবরস্থ করার আগে শেষ বারের প্রার্থনা) নেতৃত্ব দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তোমরা কি জানো ভারতও আমাকে ভয় পায়?

ভারতীয় গোয়েন্দা সংস্থার এক আধিকারিকের কথায়, ‘কোনও সভ্য সমাজ কিংবা রাষ্ট্রে কখনও একজন জঙ্গিকে এভাবে ছোট শিশুদের অনুষ্ঠানে হাজির হয়ে নিজের কুকীর্তির কথা বলতে শুনবেন না। কিন্তু পাকিস্তান হল এমন এক অসভ্য দেশ, যেখানে ছোট ছোট শিশুদের সন্ত্রাসী হওয়ার জন্য সাইফুল্লাহ কাসুরির মতো জঙ্গি নেতাদের দিয়ে মগজ ধোলাই করা হয়।’ সাইফুল্লাহ কাসুরি পাক সেনাদের সঙ্গে যোগাযোগের যে দাবি করেছেন তার সারবত্তা রয়েছে বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। কেননা, ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময়ে ভারতীয় সেনার বিরুদ্ধে পাকিস্তানি সেনার হয়ে লড়েছিল জয়েশ-ই মহম্মদ, লস্কর-ই তৈয়বার কয়েক হাজার জঙ্গি।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর