ফাঁস ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর আড়ালে গাজায় মার্কিন ঘাঁটি নির্মাণের নথি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় শান্তি স্থাপন ও ধ্বংস হয়ে যাওয়া জায়গাকে নতুন করে নির্মাণের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ গঠন করেছেন। বিশ্বের সমস্ত দেশকে এই বোর্ডের সদস্য হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এর মধ্যেই সামনে এল ‘বোর্ড অব পিস’-এর আড়ালে থাকা ট্রাম্পের ভয়ানক পরিকল্পনার কথা। সূত্রের খবর, গাজার জন্য গড়া ‘বোর্ড অব পিস’-এর আড়ালে বিশাল এক সামরিক ঘাঁটি নির্মাণের গোপন পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, গাজায় প্রায় ৩৫০ একর জায়গাজুড়ে আমেরিকার সামরিক ঘাঁটিটি নির্মাণ করা হবে। এটি মূলত ‘আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী’র (আইএসএফ) প্রধান অপারেশনাল সেন্টার হিসেবে ব্যবহৃত হবে, যেখানে প্রায় ৫ হাজার সেনার থাকার ব্যবস্থা থাকবে। মূলত গাজা শাসন ও এই ঘাঁটি পরিচালনার দায়িত্বে থাকবে ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে গঠিত এই শান্তি পরিষদই ।

আরও পড়ুন: ১০ দিনের মধ্যে রাজি না হলে ইরানের হামলা চালাবে আমেরিকা, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

আমেরিকার পরিকল্পনার যে নথি ফাঁস হয়েছে সেখান থেকে জানা গিয়েছে,  , দক্ষিণ গাজার একটি শুষ্ক সমতল এলাকায় ধাপে ধাপে এই সামরিক ক্ষেত্র গড়ে তোলা হবে। পুরো এলাকাটি ঘেরা থাকবে কাঁটাতারের বেড়ায় এবং নিরাপত্তার জন্য ২৬টি সাঁজোয়া নজরদারি টাওয়ার বসানো হবে।  তাছাড়াও ঘাঁটির ভেতরে ছোট অস্ত্র প্রশিক্ষণ রেঞ্জ, সামরিক সরঞ্জামের গুদাম এবং উন্নত বায়ু চলাচল সুবিধাযুক্ত বিশেষ বাঙ্কার তৈরির পরিকল্পনা রয়েছে। এখানেই শেষ নয়, নথিতে উল্লেখ করা হয়েছে,   নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে  মাটির নিচে হামাসের সুড়ঙ্গ শনাক্ত করতে বিশেষ ভূ-তাত্ত্বিক সমীক্ষা চালানোর নির্দেশ রয়েছে।  বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে শান্তি পরিষদের প্রথম বৈঠকে ১০ বিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই শান্তি পরিষদে যোগ দেওয়ার নিয়ে অনেক দেশ মেপে পা ফেলছে।  

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে