দিওয়ালির দিন ছুটি ঘোষনা করার দাবি জানিয়ে মার্কিন কংগ্রেসে বিল

মার্কিন মুলুকে আলোর উৎসব দিওয়ালিতে মেতে ওঠেন বহু মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকায় দিওয়ালির দিন ছুটির দাবিতে মার্কিন কংগ্রেস বিল পেশ করলেন এক সদস্য। ‘দিওয়ালি ডে অ্যাক্ট’ নামের এই বিল মার্কিন কংগ্রেসে পাশ হলে আমেরিকার দ্বাদশ সরকারি ছুটি হিসেবে তা গণ্য হবে। আলোর উৎসবে এই ছুটির দাবি আমেরিকার বিভিন্ন গোষ্ঠীর সমর্থন পেয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে বিলটি পেশ করেন নিউ ইয়র্ক সিক্সথ ডিস্ট্রিক্টের প্রতিনিধি গ্রেস মেং (Congresswoman Grace Meng )। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ দিওয়ালি পালন করে। এই উৎসবে আনন্দে মেতে উঠে কুইনস, নিউ ইয়র্ক এবং গোটা আমেরিকার অজস্র মানুষ। ফলে দিওয়ালির দিনটি খুবই গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, মার্কিন মুলুকে আলোর উৎসব দিওয়ালিতে মেতে ওঠেন বহু মানুষ। গত এপ্রিল মাসে দিওয়ালিকে (Diwali) ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করে পেনসিলভ্যানিয়া। আমেরিকার ওই প্রদেশের সেনেটর নিখিল সাভাল এই ঘোষণা করেন। তিনি জানান, সেনেটে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন মিলেছে এই সিদ্ধান্তকে কার্যকর করার বিষয়ে। টুইটারে এই সুখবর জানিয়ে নিখিল লেখেন, ‘সমস্ত পেনসিলভ্যানিয়ান, যাঁরা আলো ও সংযোগের এই অনুষ্ঠান পালন করেন তাঁদের স্বাগত।’

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়