কন্যা হত্যার দায়ে আজীবন কারাদণ্ড পাকিস্তানি দম্পতির

Share:

নিজস্ব প্রতিনিধি : কন্যা হত্যার দায়ে আজীবন কারাদণ্ড হল এক পাকিস্তানি দম্পতির। পাকিস্তানি দম্পতিকে এই সাজা শুনিয়েছে ইতালিয় কোর্ট। ২০২১ সালের মে মাসে এক কিশোরীকে হত্যার অভিযোগ ওঠে তাঁর মা-বাবার বিরুদ্ধে। ওই কিশোরী অ্যারেঞ্জ ম্যারেজে রাজি না হওয়ায় হত্যার পরিকল্পনা করে তাঁর মা-বাবা। এদিন অপরাধ প্রমাণিত হওয়ায় সাজা শোনাল আদালত।

এদিন মধ্য ইটালির রিগিও এমিলিয়ার ট্রাইবুনাল এই পাকিস্তানি দম্পতিকে সাজা শুনিয়েছে। ১৪ বছরের আজীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। আদালতের তরফে জানানো হয়েছিল, ২০২১ সালে মেয়ের হত্যার পরিকল্পনা করেছিলেন তাঁর মা-বাবা।

জানা গিয়েছে, ২০২১ সালের এপ্রিল মাসে ১৮ বছর বয়সি সামান আব্বাস তাঁর মা-বাবার সঙ্গে দেখা করতে যান। পরিকল্পনা ছিল, পাসপোর্ট নিয়ে সে তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যাবে। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি সামানের। কিছুদিনের মধ্যে সামান নিখোঁজ হয়ে যায়। এই খবর জানতে পারে পুলিশের কাছে নালিশ জানায় সামানের বয়ফ্রেন্ড। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু সামানের খোঁজ পায়নি। এরপর সামানের বাবা-মা পাকিস্তানে পালিয়ে যায়।

এরপর এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এক বছর পর সামানের মৃতদেহ খামারবাড়ি থেকে উদ্ধার করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সামানের খুড়তোতো ভাই তাঁর দিদির হত্যার কথা তাঁর বাবা-মার মুখ থেকে শুনেছিলেন। মা-বাবাকে এই নিয়ে আলোচনা করতে শুনেছেন সামানের ভাই। এরপরই সাব্বার আব্বাসকে পুলিশ গ্রেফতার করে ও তাঁকে গত আগস্ট মাসে তাঁকে ইটালিতে নিয়ে আসেন। কিন্তু মেয়েটির মা নাজিয়া শাহিনকে এখনও ধরতে পারেনি পুলিশ। তিনি এখনও পলাতক রয়েছেন।

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান