ট্রাম্পের বিদেশমন্ত্রী পদে নিয়োজিত মার্কো রুবিও, সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে বিশেষ কারণ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক নির্বাচনে জয়লাভ করে পুনরায় আমেরিকার গদিতে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি মাসেই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প। তিনি দায়িত্ব নিলে আমেরিকার প্রথম লাতিনো শীর্ষ কূটনীতিক হিসেবে নিযুক্ত হবেন ফ্লোরিডায় জন্ম নেওয়া মার্কিন অধিবাসী মার্কো রুবিও(Marco Rubio)। কারণ পরবর্তী বিদেশমন্ত্রী(Foreign Minister) হিসেবে তাঁকেই মনোনীত করেছেন ট্রাম্প।

আরও পড়ুনঃ প্যারাগুয়েতে নিষিদ্ধ মেসি ও আর্জেন্টিনার জার্সি, নেপথ্যে কোন কারণ!

তবে কথিত আছে, ট্রাম্প যা করেন তা অনেক ভেবেচিন্তেই করেন। এই সিদ্ধান্তের নেপথ্যেও কি কোনও বিশেষ কারণ রয়েছে? এর উত্তর, অবশ্যই রয়েছে। প্রথমত, ট্রাম্পের শাসনে বিদেশমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে উপযুক্ত প্রার্থী ছিলেন রুবিও। কারণ, বহু আগে থেকেই আমেরিকার ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যেমন চীন, ইরান ও কিউবার নানান কূটনৈতিক বিষয়ে শক্তিশালী অবস্থান নিতে দেখা গিয়েছে তাঁকে। ফলত সেই সকল মারপ্যাঁচ তাঁর আয়ত্তেই রয়েছে, একথা বলাই বাহুল্য।

গত কয়েক বছরে ট্রাম্পের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে অনেকটাই সামঞ্জস্য বজায় রেখেছেন রুবিও। পূর্বে দেখা গিয়েছে ট্রাম্প যুক্তরাষ্ট্রের আগের প্রেসিডেন্টদের ব্যয়বহুল ও অকার্যকর যুদ্ধে জড়িয়ে পড়ার অভিযোগ করেছেন কিন্তু রুবিও বিদেশমন্ত্রীর দায়িত্ব পেলে সেই সম্ভাবনা কমবে বলেই দাবি ট্রাম্পের। বিদেশমন্ত্রী হিসেবে মার্কো রুবিও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই প্রত্যাশী ট্রাম্প।

আরও পড়ুনঃ চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু নৈহাটির যুবকের, ঘটনার জেরে গ্রেফতার ২০

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বর্তমান বিশ্বের রাজনৈতিক অবস্থান। ২০১৭-র সময়কার পরিস্থিতি এখন আর নেই। এই সময়টা আগের চেয়ে অনেক বেশি অস্থির ও বিপজ্জনক। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে।যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রাশিয়া ও ইরানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে চীন। ফলে এই আবহে বিদেশমন্ত্রী হিসেবে এমন কাউকে প্রয়োজন যে শত্রুপক্ষের বিরুদ্ধে শক্তিশালী জোট তৈরি করতে সমর্থ হবে। মার্কো রুবিও সেই ভূমিকা যথার্থভাবেই পালন করবে বলে আশাবাদী ট্রাম্প।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান