টুইটারকে টেক্কা দিতে লঞ্চ হল জুকারবার্গের ‘থ্রেডস’, শুরুতেই সাড়া

এই অ্যাপে ইতিমধ্যে নিজেদের নাম নথিভুক্ত করেছেন শাকিরা ও জ্যাক ব্ল্যাকের মতো তারকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টুইটারের সঙ্গে পাল্লা দিতে সামাজিক যোগাযোগমাধ্যমের জগতে লঞ্চ হল নয়া অ্যাপ ‘থ্রেডস’। মার্ক জুকারবার্গের সংস্থা মেটার তরফে এই অ্যাপ লঞ্চ করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে থ্রেডস অ্যাপ যাত্রা শুরু করে। লঞ্চ হওয়ার ৪ ঘন্টার মধ্যে এই অ্যাপে সাইন আপ করেছেন ৫০ লাখ মানুষ।

এই অ্যাপে ইতিমধ্যে নিজেদের নাম নথিভুক্ত করেছেন শাকিরা ও জ্যাক ব্ল্যাকের মতো তারকা। শুরু থেকেই তাঁদের অ্যাকাউন্ট সক্রিয় ছিল। এছাড়াও, হলিউড রিপোর্টার, ভাইস ও নেটফ্লিক্সও এই অ্যাপে অ্যাকাউন্ট খুলেছে। এদিন সকালে মার্ক জুকারবার্গ সমাজমাধ্যমে জানান, ‘লঞ্চের ২ ঘণ্টার মধ্যেই থ্রেডস এ ২০ লাখ ব্যবহারকারী নিবন্ধন করেছেন।’ পরবর্তীতে তিনি জানান, থ্রেডস ৫০ লাখ ব্যবহারকারী নিজেদের নাম নিবন্ধন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞরা মনে করছেন, ইন্সটাগ্রামের সঙ্গে সংযুক্ত থাকার ফলে থ্রেডস এর বড় সুবিধা হতে পারে। ইনস্টাগ্রামের লগইন ও পাসওয়ার্ড ব্যবহার করতে পারার সুবাদে ইনস্টাগ্রামের ২০ লাখ ব্যবহারকারীদের বড় অংশ এটি ব্যবহার করবেন। অন্যদিকে টুইটার বর্তমানে নানান সমস্যায় জর্জরিত। টুইটারের নতুন প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনো ও ইলন মাস্ক টুইটারকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, টুইটারের কাঠামো সংবাদ-বান্ধব। ইনস্টাগ্রামের মতো একটি ছবি নির্ভর প্ল্যাটফর্মের জন্য তা অনুকরণ করা বা ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে না।

‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

বলিউড সুন্দরীর প্রেমে পড়েছেন রাষ্ট্রপতির প্রাক্তন এডিসি ঋষভ সিংহ সাম্বিয়াল! ঝড়ের বেগে ভাইরাল ছবি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

মর্মান্তিক! রাজস্থানে রাস্তা নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক