ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আরও কর্মী ছাঁটাই করতে চলেছে মেটা

সংস্থার বিভিন্ন বিভাগে কর্মী ছাঁটাই করার জন্য প্রস্তুতি শুরু করেছে মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কর্মী ছাঁটাই করতে চলেছে ফেসবুক (Facebook), হোয়াটস্যাপ (WhatsApp) ও ইনস্টাগ্রামের (Instagram) মালিকানাধীন সংস্থা মেটা (Meta)। সংস্থার বিভিন্ন বিভাগে কর্মী ছাঁটাই করার জন্য প্রস্তুতি শুরু করেছে মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) সংস্থা।

ব্লুমবার্গ নিউজের (Bloomberg News) খবর অনুযায়ী, ফেসবুকের মালিকানাধীন সংস্থা মেটা তাদের অধীনে থাকা সমস্ত সংস্থার ম্যানেজারকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, যে বুধবার কর্মী ছাঁটাই করার জন্য প্রস্তুতি নেওয়ার। এই ছাঁটাই কার্যকর হলে ফেসবুক, হোয়াটস্যাপ ও ইনস্টাগ্রামের বহু কর্মচারি চাকরি হারাবেন। সূত্রের খবর, নতুন করে ছাঁটাইয়ের ফলে মেটার অধীনে থাকা সংস্থাগুলির ৪ হাজার কর্মী চাকরি হারাতে চলেছেন। মূলত টেকনিক্যাল টিমের কর্মীদের চাকরি যেতে চলেছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত গত মার্চ মাসে ১১ হাজার কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণার পর এটি তৃতীয় রাউন্ডের ছাঁটাই মেটার।

ম্যানেজারদের কাছে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, ছাঁটাইয়ের পর অবশিষ্ট কর্মীদের নিয়ে নতুন করে টিম গঠন করা হবে। পাশাপাশি বহু কর্মচারিকে নতুন ম্যানেজারের অধীনে কাজ করার জন্য পুনরায় নিয়োগ করা হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে উত্তর আমেরিকার যে কর্মীরা বাড়ি থেকে কাজ করতে সক্ষম, তাঁদেরকে বুধবার বাড়ি থেকে কাজ করার জন্য।

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে মাশরুম কোফতা, রইল সহজ রেসিপি

‘ছুটি নয়, দরকার টাকা’, কলকাতা পুরসভার সিদ্ধান্তে ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা

রোহতাং-এ চা-ম্যাগি বিক্রি করে দৈনিক আয় প্রায় ১৫ হাজার, নেট দুনিয়ায় ঝড় তুললেন যুবক

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

বন্ধ চা-বাগানে উৎসবের আলো! দীপাবলির আগে শ্রমিকদের জোড়া উপহার মুখ্যমন্ত্রীর

কালীপুজোর আগে চম্পাহাটির বাজিবাজারে পুলিশের হানা, বন্ধ ৫ দোকান

হারিয়ে যাওয়া সাবেকি বাংলার স্বাদ ফিরে পেতে রইল কই-হেলেঞ্চা রেসিপি

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে পাঁচ কোটি টাকা তোলা আদায়, পুলিশের দ্বারস্থ তুষার কাপুর