কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর এক মেয়র

মেয়ে কুমিরটির নাম অ্যালিসিয়া অ্যাড্রিয়ানা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরবাসীর ভাগ্য ফেরাতে কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর এক মেয়র। মেক্সিকোর দক্ষিণাঞ্চলের চোন্টাল আদিবাসী–অধ্যুষিত সান পেড্রো হুয়ামেলুলা শহরের মেয়র ভিক্টর হুগো সোসা এই কাণ্ড করেছেন। মেয়ে কুমিরটির নাম অ্যালিসিয়া অ্যাড্রিয়ানা।

তবে কুমিরকে বিয়ে করার পিছনে এক বিশেষ কারণ রয়েছে। প্রায় ২৩০ বছর আগে ওই এলাকায় একটি বিয়ের মাধ্যমে শান্তি ফিরে এসেছিল দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে। একটি আদিবাসী গোষ্ঠীর নাম চোন্টাল, অপরটির নাম হুয়াভ। সেই পুরনো ঘটনাকে মনে রেখে এত দিন ধরে একটি নারী কুমিরকে বিয়ে করে আসছে একজন পুরুষ মানুষ। কুমির ও মেয়রের বিয়ের সাক্ষী থাকতে জড়ো হয়েছিলেন বহু মানুষ। তাঁরা হাততালি ও নাচের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান উদযাপন করেন। বিয়ের আচারের অংশ হিসাবে ‘কনে’ কুমিরটিকে ‘নববধূর’ সাজে সাজানো হয়। এলাকায় মানুষের বাড়ি বাড়ি নিয়ে যাওয়া হয় কুমিরটিকে। তবে প্রাণীটিকে নিয়ে হুল্লোড় করার সময় সেটির মুখ বাঁধা ছিল, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে। বিয়ের অনুষ্ঠানে মেয়র ভিক্টর হুগো সোসা কুমিরটিকে চুম্বন করেন।

মেয়র সোসা বলেন, কনের (কুমির) দায়িত্ব গ্রহণ করেছেন তিনি কারণ, তাঁরা পরস্পরকে ভালোবাসেন। তিনি আরও বলেন, ‘আমরা খুশি। কারণ, আমরা দুটি সংস্কৃতির মিলন উদ্‌যাপন করি। মানুষ সন্তুষ্ট।’

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘শৌচাগারে ধোয়া হচ্ছে বাসন’, মিষ্টির দোকানে এ কি কাণ্ড! ভাইরাল ভিডিয়ো

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

মাছ-মাংস ভুলে যাবেন, বাড়িতে বানান হোটেলের মতো ক্রিমি মসুর ডালের কোপ্তা

গভীর রাতে খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি! গুরুতর জখম ২

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের