চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মডেল স্ত্রীকে খুনের পর দেহ কেটে ফ্রিজে রাখল স্বামী

আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রী পেশায় মডেল। টাকা নিয়ে বিবাদের জেরে স্বামী তাঁকে খুন করে। পরে দেহ টুকরো টুকরো করে কেটে ঢুকিয়ে রাখে ফ্রিজে। পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে। খুনের সঙ্গে জড়িত তাঁর শ্বশুরও। পুলিশ তাঁকেও গ্রেফতার করেছে। ফ্রিজ উদ্ধার মডেলের পা। হাত-মাথা কেটে কোথায় রাখা হয়েছে, পুলিশ তাঁর স্বামীকে জেরা করে জানার চেষ্টা করছে।

স্বামীর হাতে খুন হয়েছেন ২৮ বছরের অ্যাবে চয়। হংকংয়ের মডেলিং দুনিয়ায় সে অত্যন্ত পরিচিত একটি নাম। সে দেশের বিখ্যাত ফ্যাশন পত্রিকা  L’Officiel Monaco—য়ের প্রচ্ছদে তাঁর একটি ছবিও প্রকাশিত হয়েছিল। মডেলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না গত বুধবার থেকে। পুলিশ তদন্তে নামে। জিজ্ঞাসাবাদ করে অ্যাবের স্বামীকে। তাঁর বয়ানে অসঙ্গতি পাওয়ায় পুলিশ তাকে তাদের হেফাজতে নিয়ে জেরার সিদ্ধান্ত নেয়। ম্যারাথন জেরায় কবুল করে অপরাধ। জানায়, টাকা নিয়ে বিবাদের জেরে সে তাঁর মডেল স্ত্রীকে খুন করেছে। খুনের পর দেহ ধারাল অস্ত্র দিয়ে কাটে। দুটি পা ফ্রিজে ঢোকানো আছে। পুলিশ ওই বয়ান শুনে বিস্মিত হয়। অ্যাবের স্বামীকে নিয়ে যায় তাদের বাড়িতে। ফ্রিজ খুলতেই দেখে ট্রেতে দুটি পা টুকরো টুকরো করে রাখা। রক্ত জমাট বেঁধে গিয়েছে। মাথা ও শরীরের অন্যান্য অঙ্গ কেটে কোথায় ফেলে এসেছে, সেটা সে মনে করতে পারছে না বলে জানিয়েছে। পুলিশ দেহের বাকি অংশ খুঁজে বের করার চেষ্টা করছে।

আরও পড়ুন Miss Universe: কালীর বেশে নেপালের সুপার মডেল

Published by:

Share Link:

More Releted News:

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, নিহত আট শিশু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ