মস্কোয় ঝাঁকে-ঝাঁকে আছড়ে পড়ল ড্রোন, বন্ধ করে দেওয়া হল বিমান চলাচল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন সংঘাত চলছে গত তিন বছরেরও বেশি সময় ধরে। বারবার ইউক্রেনকে আক্রমণ করছে রাশিয়া। ইউক্রেন প্রথম দিকে প্রতিহত করলেন বর্তমানে যুদ্ধবিরতি চাইছে। এর মধ্যেই যেন ঘটল উলট পুরাণ। রাশিয়ার রাজধানী মস্কোর আকাশে ব্যাপক ড্রোন হামলা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ক্রমাগত ড্রোন হামলার কারণে  বৃহস্পতিবার চারটি বিমানবন্দরের মধ্যে তিনটিতে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করা হয়।

মস্কো শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন ও রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। বেশ কিছুটা সময়ের জন্য আকাশসীমা বন্ধ থাকলেও এখন খুলে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির মুখপাত্র আর্টিওম কোরেনিয়াকো এই বিষয়ে তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ডোমোদেদোভো এবং ঝুকভস্কি বিমানবন্দরগুলি অত্যন্ত ঝুঁকির সম্মুখীন হয়েছিল। তাই সেগুলিতে অভ্যন্তরীণ এবং বহির্গামী উভয় ধরণের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল।

রাশিয়া বিশ্বের অন্যতম শক্তিধর দেশগুলির একটি। তাই এই দেশে ড্রোন হামলা চালানো মোটেই যে সে ব্যাপার নয়। জানা গিয়েছে, হামলার একদিন আগেই শহরের দিকে আরও ২৭টি ড্রোন ছোড়া হয়েছিল। এই তথ্য দিয়েছেন মেয়র সের্গেই সোবিয়ানিন স্বয়ং। তিনি টেলিগ্রামে একটি পোস্টে লেখেন, বুধবার রাত ১২টার পর থেকে মস্কোর দিকে ছুটে এসেছিল একের পর এক বিমান। তার মধ্যে ২৩টিকে প্রতিহত করে ভূপতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ যে যে স্থানে পড়েছে সেখানে উদ্ধারকার্য চালাচ্ছেন জরুরি সেবা কর্মীরা।

গত তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন সংঘাত চলছে। সারা বিশ্ব একসময় এই যুদ্ধ থামাতে এগিয়ে এসেছিল। কিন্তু লাভ হয়নি কিছুই। যুদ্ধ চলছে যুদ্ধর মতোই। দু’পক্ষই ইদানিং সময়ে একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলা চালাচ্ছে। তবে এদিনের ড্রোন হামলা মস্কোর বিশেষ কিছু ক্ষয়ক্ষতি করতে পারেনি।

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের