ইজরায়েলের প্রাণঘাতী হামলায় সন্তানকে আলো দেখিয়ে চিরঘুমে মা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গাজায় ইজরায়েলি নিধনযজ্ঞ দেখছে গোটা বিশ্ব। টানা ১৮ দিন ফিলিস্তিনি নিধন চালাচ্ছে ইজরায়েল। রেহাই পায়নি শিশু সহ অন্তঃসত্ত্বা নারীরাও। ধ্বংসপুরী প্যালেস্টাইনে এবার এক অলৌকিক জন্ম। চারিদিক ধুধু মরুভূমির মাঝে যেভাবে বুক চিঁড়ে চারাগাছের উদয় হয়, সেভাবেই এই শিশু ধ্বংসস্তুপ গাজায় এক চারাগাছ। কিন্তু দুর্ভাগ্য! যে সন্তানকে দেখার জন্য মা আকুল আগ্রহে অপেক্ষা করছিলেন সেই মা আর বেঁচে নেই। ইজরায়েলি ‘ঘাতক’ বাহিনীর হামলায় মৃত্যু হয়েছে মহিলার।   

গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ছিলেন অন্তঃসত্ত্বা ওই মহিলা। তাঁর মৃত্যু হলেও ডেলিভারি করে সদ্যজাতকে বাঁচান চিকিৎসকেরা। ইতিমধ্যেই ওই শিশুর ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, শিশুটি ঘুমিয়ে আছে। তাঁকে অক্সিজেন দেওয়া হয়েছে। তাঁর শরীরের একাধিক অংশে কিছু টিউব লাগিয়ে রাখা হয়েছে। বর্তমানে নাসের হাসপাতালের নবজাতক বিভাগে শিশুটি চিকিৎসাধীন। শিশুটির অবস্থা এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গাজার অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। বিদ্যুতের অভাবে হাসপাতালগুলিতে সংকট তৈরি হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, হাসপাতালগুলিতে বিদ্যুৎ ব্যবস্থা আর মাত্র ৪৮ ঘণ্টা থাকবে। জ্বালানির ব্যবস্থা করা না গেলে জেনারেটরও বন্ধ হয়ে যাবে।

গত ৭ অক্টোবর ইজরায়েল আক্রমণ করে হামাস। পরিবর্তে  গাজায় পাল্টা অভিযান শুরু করে ইজরায়েল। টানা ১৮ দিন ধরে গাজায় হামলা চালাচ্ছে ইজরায়েল। নির্বিচারে হামলায় নারী ও শিশুসহ ৫০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ