‘মাস্কের সরকারি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই’, স্পষ্ট জানিয়ে দিল হোয়াইট হাউস

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প কুর্সিতে বসার পরেই নিজেকে কেউকেটা ভাবতে শুরু করেছেন টেসলা কর্ণধার তথা দুঃশ্চরিত্রের জন্য কুখ্যাত ইলন মাস্ক। গত কয়েকদিন ধরে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ডি-ফ্যাক্টো’ প্রেসিডেন্ট হিসাবে দেখানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি। কিন্তু আদৌ তিনি যে মার্কিন প্রেসিডেন্টের দফতরের একজন ছাপোষা কেরানি, সোমবার তা স্পষ্ট করে দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালতে জমা দেওয়া হলফনামায় মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘সরকারি সিদ্ধান্ত নেওয়ার কোনও ক্ষমতা নেই মাস্কের। তিনি বড়জোড় প্রেসিডেন্টকে পরামর্শ দিতে পারেন।’

গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে টাকার থলি নিয়ে নেমেছিলেন ইলন মাস্ক। আর তার প্রতিদানে টেসলা সিইওকে আমেরিকার সরকারি দক্ষতাবিষয়ক বিভাগের (ডিওজিই) প্রধান হিসাবে নিয়োগের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। কিন্তু গত ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতার আনুষ্ঠানিক পালাবদলের পরেই নিজেকে কেউকেটা হিসাবে প্রমাণ করার জন্য আদাজল খেয়ে ঝাঁপিয়েছেন মাস্ক। নিজের সংস্থার বেওসা বাড়াতে মার্কিন প্রেসিডেন্টের অন্যতম পরামর্শদাতার পদকে ব্যবহার করছেন। ফলে ইতিমধ্যেই টেসলা কর্ণধারের দাপট ও বাড়াবাড়ি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

মাস্কের ভূমিকা কী তা নিয়ে নিউ মেক্সিকোসহ ১৪টি অঙ্গরাজ্যের করা এক মামলায় প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের তরফে আদালতে এক হলফনামা জমা দিয়েছেন প্রশাসনিক কার্যালয়ের পরিচালক জশুয়া ফিশার। ওই নথিতে তিনি স্পষ্ট বলেছেন, ‘সরকারি সিদ্ধান্ত নেওয়ার কোনও ক্ষমতা নেই মাস্কের। তিনি  হোয়াইট হাউসের একজন কর্মী এবং প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা। হোয়াইট হাউসের অন্যান্য উপদেষ্টার মতো মাস্কেরও নিজ থেকে সরকারি সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক ক্ষমতা নেই। তিনি শুধুই প্রেসিডেন্টকে পরামর্শ দিতে পারবেন।

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫