আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সমাধি খুঁড়তেই পাওয়া গেলো প্রায় 4 হাজার বছর পুরনো পনির! চিনের ঘটনায় তাজ্জব সকলেই

আন্তর্জাতিক ডেস্কঃ চিনের বহু পুরোনো সমাধিতে পাওয়া গেলো পনির! হ্যাঁ, ঠিকই পড়েছেন। প্রায় 4 হাজার বছর পুরনো চিনা সমাধিস্থলে খনন কার্য চালানো হলে সেখানে এক তরুণীর মমি উদ্ধার হয়। এরপরই বিজ্ঞানীদের চোখ পড়ে মমির মরদেহে লেগে থাকা এক তরল পদার্থের ওপর। শুরু হয় পরীক্ষা-নিরীক্ষা। অবশেষে প্রায় কয়েক যুগ পর জানা গেলো সেই তরল পদার্থ আর কিছুই নয় বরং দুধ দ্বারা প্রস্তুত পনির।

21 বছর পর রহস্য উদঘাটন করলো বিজ্ঞানীরা
চিনের জিনজিয়াংয়ের জিয়াওহে নামক সমাধিস্থলে 2003 এ একটি খনন কার্য চালানো হয়। আর তাতেই হদিশ মেলে, এক তরুনীর মৃতদেহ মমি বানিয়ে সমাধি করা হয়েছে। তড়িঘড়ি বিজ্ঞানীদের তরফে মরদেহটি পরীক্ষা করা হলে মহিলার গলায় এক অদ্ভুত তরল পদার্থের খোঁজ পান তারা। প্রথমে দেহের অলংকার ভেবে ভুল করলেও পরবর্তীতে পরীক্ষায় উঠে এসেছে আসল তথ্য।

চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের গবেষক সূত্রে খবর, তরুণীর গলায় লেগে থাকা ওই তরল পদার্থ এক ধরনের শুকনো পনির হলেও তা চিরাচরিত এই খাদ্য দ্রব্যের সাথে মেলে না। পনির মূলত নরম হয়। কিন্তু ওই পদার্থ ছিল অত্যন্ত শুনকো এবং ঘন। এরপরই একাধিক নমুনা সংগ্রহ করে চলে পরীক্ষা। দীর্ঘ 21 বছর কেটে যাওয়ার পর শেষ পর্যন্ত জানা যায়, ছাগল অথবা গরুর দুধ এবং কেফির দানার সংমিশ্রণে ওই পনির তৈরি করা হয়েছিল।

যেই তথ্য সামনে আসতেই দানা বেঁধেছে জল্পনা। তবে একদল গবেষক জানিয়েছেন, আদিম যুগের মানুষ জিনগত দিক থেকে দুগ্ধ জাত দ্রব্য পছন্দ করতেন না। তবে কেফির দানা দিয়ে পনিরের প্রচলন যে ছিল তার ইঙ্গিত মিলেছে। যদিও সমাধিস্থল থেকে পাওয়া পনির যে একেবারেই গ্রহণযোগ্য নয় তা আগেই জানিয়ে দিয়েছিলেন গবেষক ফু।

Published by:

Share Link:

More Releted News:

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

একসময় ছিলেন NDA-র শিক্ষক, এখন মন্দিরে দিনযাপন! সময় বদলের নির্মম গল্প ভাইরাল

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

প্ল্যাটফর্মে ঘুমন্ত যাত্রীর পকেট থেকে চুপিসারে মোবাইল নিয়ে চম্পট, ক্যামেরায় ধরা পড়ল চোর!

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ