‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান! তার মধ্যেই বদলে গেল সবকিছু। পাঁচ ফুট গভীর গর্তে কাজ করছিলেন ২৪ বছরের বিবেক কুমাল। আচমকাই কানে এল অস্বাভাবিক শব্দ। সহকর্মীরা বিপদ বুঝে তাঁকে দ্রুত গর্ত থেকে বেরিয়ে আসতে বললেন। কিন্তু তার আগেই পাহাড়ি ঢলের সঙ্গে নেমে এল কাদা, পাথর আর জলের ভয়ঙ্কর স্রোত। পালানোর সুযোগ পেলেন না বিবেক। প্রবল স্রোতে ভেসে গেলেন তিনি। শেষ মুহূর্তে একটি আমগাছ আঁকড়ে ধরে কোনও মতে প্রাণে বাঁচলেন তরুণ নির্মাণশ্রমিক।

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে যখন একের পর এক প্রাণহানির খবর সামনে আসছে, তখন বিবেকের বেঁচে ফেরার ঘটনা যেন অলৌকিক বলেই মনে হচ্ছে। বিবেক পেশায় নির্মাণশ্রমিক। নেপালে একটি নতুন বাড়ি তৈরির কাজে যুক্ত ছিলেন তিনি। বুধবার বাড়িটির বাইরে শৌচাগার তৈরির জন্য গর্ত খোঁড়ার কাজ চলছিল। সেই সময় আচমকাই পরিস্থিতি বদলে যায়। বিবেক জানান, প্রথমে তিনি একটি অদ্ভুত শব্দ শুনতে পান। তখনও বিপদের মাত্রা বুঝতে পারেননি। তাঁর সঙ্গে আরও চার শ্রমিক ছিলেন। তাঁরা গর্তের বাইরে দাঁড়িয়ে ছিলেন। পরিস্থিতি আঁচ করে তাঁরা বিবেককে দ্রুত উঠে পালিয়ে যেতে বলেন। কিন্তু বিবেক গর্ত থেকে বেরিয়ে আসার আগেই সহকর্মীরা ছুটে পালিয়ে যান। তিনিও বেরিয়ে দৌড় শুরু করেন। তার মধ্যেই কেঁপে ওঠে চারপাশ। মুহূর্তের মধ্যে পাহাড়ি ঢলের সঙ্গে কাদা, পাথর ও জল আছড়ে পড়ে এলাকায়। প্রবল স্রোতে কোনও রকমে ভেসে যাচ্ছিলেন বিবেক। তখনই একটি আমগাছ তাঁর সামনে আসে। সেটিকে শক্ত করে আঁকড়ে ধরেন তিনি। সেই গাছের কারণেই শেষ পর্যন্ত মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন।

আরও পড়ুন: ফোনে বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

হাসপাতালের বিছানায় শুয়ে বিবেক জানান, গাছটি না থাকলে তাঁকে বাঁচানো সম্ভব হত না। গাছ আঁকড়ে ধরে তিনি নিজের চোখের সামনে দেখতে পান, যে বাড়িতে কাজ করছিলেন সেটিও জলের তোড়ে ভেসে যাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই নির্মীয়মাণ বাড়িটির কোনও চিহ্নই আর দেখা যায়নি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে। প্রবল স্রোত এবং পরে একটি বড় পাথরের ধাক্কায় তাঁর ডান পায়ে চোট লাগে। বর্তমানে কাঠমান্ডুর ন্যাশনাল ট্রমা সেন্টারে চিকিৎসাধীন বিবেক। নেপালের বাগমাতি প্রদেশের রসুয়া ও আশপাশের এলাকাই এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাদা, পাথর ও জলের স্রোতে বহু বাড়ি, রাস্তা এবং পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত অন্তত ১৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। তাঁদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

আজ যাদবপুর 8B মোড়ে বন্দেমাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার