ফোন বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২। এখনও নিখোঁজ ৭৫০ জনেরও বেশি। নিখোঁজদের মধ্যে ১৩৩ জন ভারতীয় বলেও জানা গিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই নেপাল হয়ে মানস সরোবর যাওয়ার পথে দুর্গাপুরের এক দম্পতির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়েছে।

দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত বামুনারা তপবন সিটি আবাসনের বাসিন্দা মৌসুমী গঙ্গোপাধ্যায় ও অরিন্দম গঙ্গোপাধ্যায় চলতি মাসের ২১ তারিখ একটি ভ্রমণ সংস্থার সঙ্গে মানস সরোবর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তাঁদের সফরের রুট ছিল নেপাল হয়ে মানস সরোবর। কিন্তু নেপালে ভয়াবহ বিপর্যয়ের খবর সামনে আসার পর থেকেই তাঁদের পরিবারের উদ্বেগ ক্রমশ বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সফরে বেরোনোর পর প্রথম দু’দিন ওই দম্পতির সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। ফোন বেজে উঠলেও কোনও সাড়া পাওয়া যায়নি। এরপর থেকেই তাঁদের ফোনে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ফলে পরিবারের পাশাপাশি আত্মীয়স্বজন ও প্রতিবেশীরাও দুশ্চিন্তায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর থেকে ওই ভ্রমণ সংস্থার সঙ্গে মোট ছ’জন মানস সরোবরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাঁদের মধ্যেই ছিলেন মৌসুমী ও অরিন্দম।

আরও পড়ুনঃ নেপালের ভয়াবহ হড়পা বানে ১৫৭ জনের মৃত্যু, নিখোঁজ ৪০০ জনেরও বেশি

স্থানীয় বাসিন্দা গৌতম অধিকারী বলেন, ‘ওঁরা নেপাল হয়ে মানস সরোবর যাওয়ার কথা ছিল। দু’দিন ফোন করেছিলাম। ফোন বেজেছিল, কিন্তু কেউ ধরেননি। বিপর্যয়ের পর থেকে আর যোগাযোগ করা যাচ্ছে না। আমরা খুবই চিন্তায় রয়েছি। ওঁরা যেন সুস্থ শরীরে বাড়ি ফেরেন, সেই প্রার্থনা করছি।’ নেপালের দুর্গত এলাকায় এখনও উদ্ধারকাজ চলছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪