‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ফ্লোটে মজল নিউইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউয়ে উপচে পড়ল ভিড়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণময় উদ্‌যাপনে রবিবার (১৬ অগস্ট) উৎসবের আমেজে মেতে উঠেছিল নিউইয়র্কের ম্যাডিসন অ্যাভিনিউ। ‘ঐতিহ্যে সম্প্রীতি’ থিমকে সামনে রেখে ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস (এফআইএ) আয়োজন করল ৪৪তম বার্ষিক ইন্ডিয়া ডে প্যারেড। আয়োজকদের দাবি, এই শোভাযাত্রা দেখতে প্রায় ২ লক্ষ মানুষ ভিড় করেছিলেন। এবারের অনুষ্ঠান ছিল ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের পাশাপাশি আমেরিকার ২৫০তম বার্ষিকীরও বিশেষ উদযাপন।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেটের সিনেটর জেরেমি কুনি, কংগ্রেসম্যান শ্রী থানাদার, অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন এবং রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল পদপ্রার্থী সরিতা কোমিরেড্ডি-সহ একাধিক বিশিষ্ট জনপ্রতিনিধি। এ বছরের প্যারেডের অন্যতম আকর্ষণ ছিলেন বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে, অভিনেতা-পরিচালক আদিবী সেশ এবং জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘তারক মেহতা কা উল্টা চশমা’-র কলাকুশলীরা। ধারাবাহিকটির বিশেষ ফ্লোট ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। ফ্লোটে প্রযোজক অসিত কুমার মোদীর সঙ্গে দেখা যায় দিলীপ যোশী, মন্দার চাঁদওয়াদকার, মুনমুন দত্ত, সোনালিকা যোশী, বলবিন্দর সিং সুরি এবং নীতীশ ভালুনির মতো অভিনেতাদের। এফআইএ-র উদ্যোগে মোট ৫৫টি ফ্লোট ম্যাডিসন অ্যাভিনিউ ধরে এগিয়ে যায়। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আঞ্চলিক সংগঠনের প্রতিনিধিত্ব করা এই ফ্লোটগুলির সঙ্গে ছিল মার্চিং ব্যান্ড, নৃত্যদল এবং বিভিন্ন প্রান্তের শিল্পীদের পরিবেশনা। নিউইয়র্কে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেলও প্যারেডে একটি বিশেষ ফ্লোট অংশ নেয়।

আরও পড়ুন: কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

শুধু শোভাযাত্রাই নয়, দিনভর ছিল নানা সাংস্কৃতিক আয়োজন। ম্যাডিসন অ্যাভিনিউ ও পার্ক অ্যাভিনিউয়ের মধ্যবর্তী ইস্ট ২৬তম স্ট্রিটে বসে বিশেষ খাদ্য উৎসব ও কমিউনিটি বুথ। পাশাপাশি ইস্ট ২৬তম ও ইস্ট ২৫তম স্ট্রিটের মাঝেও আয়োজন করা হয় লাইভ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলজুড়ে সেখানে ভারতীয় ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যের পরিবেশনা চলে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের স্বাগত জানান এফআইএ-র চেয়ারম্যান অঙ্কুর বৈদ্য এবং সভাপতি শ্রীকান্ত আক্কাপল্লি। তাঁদের নেতৃত্বে গোটা আয়োজন পরিচালিত হয়।

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

“অন্নপূর্ণা ভাণ্ডারের নাম বদলে রাখা হোক ‘টাকা ঢুকেছে কি ঢোকেনি'”, দাবি জানিয়ে হাবড়ায় বিক্ষোভ

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান! নায়িকার ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা

৩৮ বছরের গৃহশিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেল ১৬ বছরের ছাত্র, শোরগোল প্রেমনগরীতে

ত্রিকোণ প্রেমের ভয়ঙ্কর পরিণতি! জামিন পাওয়া গ্যাংস্টারকে কুপিয়ে খুন অন্য গ্যাংস্টারের