কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাতভর ভয়াবহ হামলা ইউক্রেনের রাজধানী কিয়েভে। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৩ জন। আজ বৃহস্পতিবার ইউক্রেনের প্রশাসনের তরফে এই তথ্য জানানো হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, হামলায় একাধিক আবাসিক এলাকা ও গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির মুখে পড়েছে একটি চিকিৎসাকেন্দ্র ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানও। বিভিন্ন জায়গায় আগুন লাগায় জরুরি পরিষেবার কর্মীরা কাজ করছেন।

বৃহত্তর কিয়েভ অঞ্চলের ব্রোভারি জেলার গভর্নর তিমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, ওই এলাকাতেও হামলায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও একজন আহত হয়েছেন। তবে এই মৃত্যুর সংখ্যা কিয়েভ শহরের ১২ জনের হিসাবের মধ্যে ধরা হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। তাকাচেঙ্কোর দাবি, হামলায় একটি শিল্পপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে জরুরি পরিষেবা। এর আগে ইউক্রেনের বিমানবাহিনী কাগারলিক গ্রামের কাছে রুশ ‘কালিবর’ ক্ষেপণাস্ত্র শনাক্ত করার কথা জানিয়েছিল। সেগুলি কিয়েভের দিকে এগোচ্ছিল বলেও সতর্ক করা হয়। হামলার প্রভাব পড়েছে ইউক্রেনের প্রতিবেশী ন্যাটো সদস্য দেশগুলিতেও। পোল্যান্ড জানিয়েছে, ইউক্রেন সীমান্ত-সহ দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে যুদ্ধবিমান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল।

আরও পড়ুন: উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, ইউক্রেন সীমান্তের কাছে রাতে একাধিক সন্দেহজনক উড়ন্ত বস্তু শনাক্ত হয়। এরপর ন্যাটো মিশনে থাকা দুটি স্প্যানিশ যুদ্ধবিমান এবং রোমানিয়ার একটি হেলিকপ্টার আকাশে পাঠানো হয়। একটি ড্রোন গালাতির কাছে রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়েছিল। পরে সেটি তুলসিয়া কাউন্টির একটি জনবসতিহীন এলাকায় ভেঙে পড়ে। অন্যদিকে, রাশিয়াও ইউক্রেনের বড়সড় ড্রোন হামলার অভিযোগ করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় ২৫০টি ড্রোন মস্কো অঞ্চলের দিকে উড়ে আসে। বেশিরভাগ ড্রোন রাজধানী থেকে অনেক দূরেই ধ্বংস করা হয়েছে বলে দাবি তাঁর।

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

ট্রেনের ভেন্ডারে উঠে পড়ায় দুই নৃত্যশিল্পীকে গালিগালাজ, গ্রেফতার সেই টিকিট পরীক্ষক

‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ফ্লোটে মজল নিউইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউয়ে উপচে পড়ল ভিড়

সবংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

রাতের খাবারে রাজকীয় স্বাদ! চট করে বানিয়ে নিন ‘শাহি পোলাও’

চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম ১ মহিলা

প্রেমিকের অত্যাচারে চরম সিদ্ধান্ত, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী একদশ শ্রেণির ছাত্রী

খোয়া-কাজু নয়, এবার বিট দিয়ে বানান বরফি, রইল রেসিপি

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির