ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মুকেশ ও নীতা আম্বানি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন সস্ত্রীক মুকেশ আম্বানি।

সূত্রের খবর, ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে আগামিকাল শনিবারই (১৮ জনুয়রি) ওয়াশিংটনে পৌঁছচ্ছেন মুকেশ ও নীতা আম্বানি। ওই দিন ভার্জিনিয়ার ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবে এক আতশবাজি প্রদর্শনী ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দেবেন দুজনে। নৈশভোজে ট্রাম্পের হবু মন্ত্রীদের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও হাজির থাকছেন। অতিথিদের তালিকায় রয়েছেন বিশ্বের সেরা ধনকুবেররা। টেসলা সিইও ইলন মাস্ক, মেট সিইও মার্ক জুকারবার্গ, ই-কমার্স সংস্থা অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ফরাসি শিল্পপতি জেভিয়ার নেইলও অনুষ্ঠানে আমন্ত্রিত। আগামী সোমবার ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসাবে অভিষেকের পরে এক হাই টি-পার্টির আয়োজন করেছেন মেটা কর্ণধার মার্ক জুকারবার্গ। ওই অনুষ্ঠানেও আমন্ত্রিত হয়েছেন মুকেশ ও নীতা।

উল্লেখ্য, সোমবারই (২০ জানুয়ারি) ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ নেতারা হাজির থাকছেন। ভারতের শপথে হাজির থাকছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। চিনের তরফে হাজির থাকছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের সরকরি বাসভবন হোয়াইট হাউস সংলগ্ন এলাকা।

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে