ভারতীয় পড়ুয়াদের উপর  লাগাতার  হামলা, মুখ খুলল বাইডেনের প্রশাসন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পড়ুয়াদের ওপর চলছে  লাগাতার হামলা। আর তা নিয়ে এবার সরব মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসের তরফে জানান হয়েছে, ভারতীয় পড়ুয়াদের ওপর হামলা মার্কিন প্রশাসন সমর্থন করেনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন এ ধরনের হামলা ঠেকাতে কঠোর পরিশ্রম করছে।

ভারতীয় শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক হামলার জেরে অভিভাবকরা তাদের সন্তানকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে ভারতীয় ও ভারতীয়-আমেরিকানদের ওপর হামলা ও মৃত্যুর ঘটনা হঠাৎ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এবার মুখ খুলল বাইডেন প্রশাসন। কারণ , চলতি বছর লাগাতার মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটছে পড়ুয়া মৃত্যুর ঘটনা ।

গত ২ রা ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে নিহত হয় ভারতীয় পড়ুয়া শ্রেয়স রেড্ডি।   ১৯ বছর বয়সী শ্রেয়স রেড্ডি বেনিগার ওহাইওর লিন্ডার স্কুল অফ বিজনেসের ছাত্র ছিলেন। জানা যায় শ্রেয়াসের বাবা-মা হায়দরাবাদে থাকেন। এই মৃত্যুর ঘটনা নিয়ে নিউ ইয়র্কের ভারতীয় মিশন ক্ষোভ প্রকাশ করেছে।

এছাড়াও গত ১৬ জানুয়ারি জর্জিয়ার লিথোনিয়ায় হরিয়ানার পঞ্চকুলার বাসিন্দা বিবেক সাইনিকে এক গৃহহীন ব্যক্তি হাতুড়ি দিয়ে খুন করে। পাশাপাশি গত জানুয়ারিতে ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের (ইউআইইউসি) বাইরে আকুল ধাওয়ান নামে আরেক ভারতীয় ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। ১৮ বছর বয়সী ওই তরুণের ময়নাতদন্তে ধারণা করা হচ্ছে, হাইপোথার্মিয়ায় তার মৃত্যু হয়েছে। লাগাতার পড়ুয়া মৃত্যুর জেরেই এবার সরব হল বাইডেন প্রশাসন।

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা