মেহুল চোকসির ভারতে প্রত্যর্পণে কোনও বাধা নেই, জানাল বেলজিয়ামের আদালত

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ঋণ জালিয়াতির মামলায় অভিযুক্ত পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসিকে ভারতে প্রত্যার্পন করতে বাধা নেই। এমনটাই জানাল বেলজিয়াম আদালত। সম্প্রতি বিদেশের আদালত স্পষ্ট করে দিয়েছে, চোকসিকে ভারতে ফেরানোর জন্য কোনও আইনি বাধা নেই। প্রত্যার্পন না করার জন্য যেসকল যুক্তি মেহুল চোকসি দিয়েছেন, সেই সকল কিছু নস্যাৎ হয়ে গিয়েছে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩ হাজার ৫০০ কোটি টাকার ঋণ প্রতারণার অভিযোগ রয়েছে হিরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে।দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। অবশেষে বেলজিয়াম থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ২০১৮, ২০২১ সালে মুম্বই আদালত চোকসিকে গ্রেফতারের জন্য ওয়ারেন্ট জারি করেছিল। সেই ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল তাঁকে। বেলজিয়ামের জেলেই ছিলেন তিনি। সিবিআই সূত্রে খবর, চোকসিকে গ্রেফতারের পর থেকে ক্রমাগত বেলজিয়াম সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তাঁকে ভারতে ফেরানোর জন্য বার বার চেষ্টা করছিল ভারতের কেন্দ্রীয় সংস্থাগুলি। কিন্তু সেখানে  কখনও বাধা হয়ে দাঁড়িয়েছে কূটনৈতিক নীতি, কখনও আদালতে চোকসির যুক্তি।

এবার চোকসির প্রত্যর্পণ সংক্রান্ত মামলাটি বেলজিয়ামের আদালতে উঠেছে। বিচারক জানিয়ে দেন, তাঁকে ভারতে ফেরানোয় আইনি বাধা নেই। ফলে বেলজিয়াম পুলিশ তাঁকে যে গ্রেফতার করেছে তার আইনি বৈধতা বহাল রাখা হয়েছে। এরপরেই মেহুল চোকসি ভারতে ফেরানোর কাজ কিছুটা হলেও এগলো। আদালত জানিয়েছে, চোকসি বেলসিয়ামের নাগরিক নন। তাঁর বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ গুরুতর। এই পরিস্থিতিতে তাঁকে ভারতে পাঠানো সঠিক।

সূত্রের খবর, মেহুল চোকসি ও নীরব মোদী পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩ হাজার ৫০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন। মুম্বইয়ের ব্রাডি হাউস ব্রাঞ্চ থেকে ভুয়ো লেটার অব আন্ডারটেকিং ও ফরেন লেটার অব ক্রেডিট দেখিয়ে বিপুল অর্থ ঋণ নিয়েছিলেন। ২০১৮ সালের জানুয়ারি মাসে চোকসি ও নীরব মোদি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পরে সামনে আসে এই বিপুল আর্থিক প্রতারণা। ততক্ষণে দুজনের কাউকেই ধরা যায়নি। মেহুল চোকসির স্ত্রী বেলজিয়ামের নাগরিক। সেই সূত্র ধরেই বেলজিয়ামে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছিলেন চোকসি। অ্যান্টিগা-বার্বুডার  নাগরিকত্ব রয়েছে মেহুল চোকসির কাছে। এর আগেও চোকসি ধরার চেষ্টা হয়েছিল। কিন্তু সকলের চোখে ধুলো দিয়ে নাগালের বাইরে চলে গিয়েছিলেন তিনি।

মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের পাহাড়! চক্ষুচড়কগাছ পুলিশের

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ, মায়াপুরে গ্রেফতার যুবক

বিকেলের চায়ের আড্ডা জমাতে বানিয়ে ফেলুন মুম্বইয়ের বিখ্যাত বাটাটা বড়া

জন্মাষ্টমীর ভোগে বানিয়ে নিন তালের পায়েস, রইল সহজ রেসিপি

কেরিয়ারে বড় ধাক্কা! বাংলার দল থেকেই বাদ পড়লেন অভিষেক পোড়েল

দাম্পত্য কলহের জেরে ইঞ্জিনিয়ার জামাইকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকজন

মুখে দিলেই গলে যাবে! মিষ্টি আলু দিয়ে বানান নাড়ু, রইল রেসিপি

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত