আমেরিকায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ নিয়ে যখন উত্তাল গোটা বিশ্ব ঠিক সেই আবহে বড় পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়ার শীর্ষ নেতা  নেতা কিম জং উন  উচ্চ-ক্ষমতাসম্পন্ন সম্পন্ন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। যার লক্ষ্যবস্তুতে আসতে আমেরিকার মূল ভূখণ্ড।  

কেসিএনএ-র প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে,  কিম কম্পোজিট কার্বন ফাইবার উপাদান ব্যবহার করে তৈরি নতুন আপগ্রেড করা ইঞ্জিনের গ্রাউন্ড জেট পরীক্ষাটি পর্যবেক্ষণ করেছেন। সংস্থাটি  জানিয়েছে,  ইঞ্জিনটির সর্বোচ্চ ক্ষমতা ২ হাজার ৫০০ কিলোটন, যা সেপ্টেম্বরে একই ধরনের সলিড ফুয়েল ইঞ্জিনের পরীক্ষায় রিপোর্ট করা প্রায় ১ হাজার ৯৭১ কিলোটন থেকে বেশি।  সঙ্গে এটাও জানানো হয়েছে যে এই ক্ষেপণাস্ত্রটি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। 

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন, ইঞ্জিনের শক্তি বাড়ানোর প্রধান উদ্দেশ্য হলো একটি ক্ষেপণাস্ত্রেই একাধিক ওয়ারহেড স্থাপন করা, যার ফলে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানো আরও সহজ হবে। প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এই নতুন উন্নত ইঞ্জিনটিতে কম্পোজিট কার্বন ফাইবার উপাদান ব্যবহার করা হয়েছে।  দেশের পাঁচ বছরব্যাপী সামরিক শক্তি বৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবে এই পরীক্ষাটি চালানো হয়। কেসিএনএ জানিয়েছে, এই পরিকল্পনার উদ্দেশ্যগুলোর মধ্যে ‘কৌশলগত হামলা চালানোর উপায়’ উন্নত করাও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: ‘রাজা চাই না’, যুদ্ধনীতির বদল চেয়ে আমেরিকায় ট্রাম্পের বিরুদ্ধে শুরু প্রবল বিক্ষোভ

কিম জং উনের ভাষণের পরপরই এই পরীক্ষাটি করাহয়, যেখানে তিনি উত্তর কোরিয়াকে একটি ‘অপরিবর্তনীয়’ পারমাণবিক শক্তি হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, দেশের কৌশলগত সামরিক শক্তিকে আরও শক্তিশালী পর্যায়ে উন্নীত করার জন্য এই পরীক্ষাটি ‘অত্যন্ত প্রয়োজনীয়’ ছিল।  উত্তর কোরিয়া ক্রমাগত তার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) প্রযুক্তির আধুনিকীকরণ করছে। কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হলো, উৎক্ষেপণের আগে এগুলোকে বাধা দেওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ তরল জ্বালানির ক্ষেপণাস্ত্রের মতো এগুলোর জন্য দীর্ঘ প্রস্তুতির সময় প্রয়োজন হয় না।  

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

বিজেপিতে যোগের জল্পনার মাঝেই প্রসেনজিৎকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১