বাইডেন জাপান ছাড়ার সঙ্গে সঙ্গেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

সুনান থেকে সাগর অভিমুখে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে দক্ষিণ কোরিয়া দাবি করেছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হম্বিতম্বিকে যে মোটেও গুরুত্ব দিচ্ছেন না ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ফের তার প্রমাণ দিলেন উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন। মার্কিন প্রেসিডেন্ট জাপান ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই বুধবার তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পিয়ংইয়ং। সুনান থেকে সাগর অভিমুখে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে দক্ষিণ কোরিয়া দাবি করেছে। যদিও উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

কোয়াড বৈঠকে যোগ দিতে জাপান এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। দেশে ফেরার আগে উত্তর কোরিয়ার পাগলামি ঠেকাতে কড়া পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও করেছিলেন। কিন্তু তাঁর সেই হম্বিতম্বিকে মোটেও পাত্তা দেননি উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। বরং ফের একবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার রাস্তায় হেঁটেছেন তিনি। এদিন স্থানীয় সময় সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে নিজেদের পূর্ব উপকূল লক্ষ্য করে পর পর অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ জানিয়েছে, চলতি বছরে এ নিয়ে ১৬ বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বরাবরই উত্তর কোরিয়ার বৈরি সম্পর্ক। যদিও ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরে দু’দেশের মধ্যে সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করেছিলেন। সরাসরি তিনবার উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিমের সঙ্গে বৈঠকে বসেছিলেন। আলোচনায় অবশ্য তেমন অগ্রগতি হয়নি। মার্কিন প্রেসিডেন্টের সফরের মধ্যেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল মার্কিন গোয়েন্দারা। যদিও তাদের সেই আশঙ্কা সত্যি হয়নি। তবে বাইডেন জাপান ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কিমের দেশ বুঝিয়ে দিয়েছে, উত্তর কোরিয়া রয়েছে উত্তর কোরিয়াতেই।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক