টুইটে ভুল শোধরানোর সময় ৩০ মিনিট থেকে বেড়ে এক ঘন্টা

যারা অর্থ দিয়ে ব্লু টিক কিংবা নীল চিহ্ন নিয়েছেন তারাই ওই সুযোগ পাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারে পোস্ট করা লেখা (টুইট) সংশোধনের সময়সীমা ফের বাড়ানো হলো। ৩০ মিনিটের পরিবর্তে এখন থেকে টুইট করার এক ঘন্টা পর্যন্ত সংশোধনের সুযোগ থাকছে। তবে সমস্ত ব্যবহারকারী ওই সুযোগ পাচ্ছেন না। যারা অর্থ দিয়ে ব্লু টিক কিংবা নীল চিহ্ন নিয়েছেন তারাই ওই সুযোগ পাবেন। বৃহস্পতিবার টুইটার ব্লু’র পক্ষ থেকে টুইট করে এ কথা জানানো হয়েছে।

গত কয়েক বছরে যথেষ্টই জনপ্রিয় হয়ে উঠে্ছে টুইটার। যে কোনও বিষয়ে তা‍ৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো থেকে শুরু করে বিশেষ ঘোষণা কিংবা খবর জানানোর ক্ষেত্রেও মাইক্রো ব্লগিং সাইট বেছে নিয়েছেন বিশ্বের তাবড় রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সমাজের বিভিন্ন দিকের বিশিষ্টরা। কিন্তু অনেক ক্ষেত্রেই তড়িঘড়ি করে টুইট করতে গিয়ে বানান কিংবা তথ্যগত ভুলও হয়ে যায়। ওই বিব্রতকর অবস্থা থেকে মুক্তি দিতে গত বছরের শেষ দিকে টুইটারের ফিচারে এডিট অপশন চালু করা হয়েছিল। টুইট করার ৩০ মিনিট পর্যন্ত সম্পাদনার সুযোগ দেওয়া হয়েছিল ব্যবহারকারীদের। যদিও ৩০ মিনিট সময় খুবই কম বলে উল্লেখ করে সম্পাদনার মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছিলেন বহু ব্যবহারকারী।

সেই দাবি মেনে এবার টুইট সম্পাদনার সময় এক ঘন্টা বাড়ানোর ঘোষণা দিয়েছে টুইটার। তবে শুধুমাত্র নীল চিহ্ন (ব্লু টিক) ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। সাধারণ ব্যবহারকারীদের জন্য এই সুবিধা চালু হবে কিনা, হলেও কবে চালু করা হবে, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি টুইটার কর্তৃপক্ষ। উল্লেখ্য, ডেস্ক টপ ব্যবহারকারীদের ব্লু টিক ব্যবহারের জন্য মাসে আট ডলার এবং আইফোন ও অ্যান্ডয়েড ফোন ব্যবহারীদের ১১ ডলার গুনতে হচ্ছে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত