ইজরায়েলের ওপর নিষেধাজ্ঞা জারি করল না অলিম্পিক কমিটি

Share:

নিজস্ব প্রতিনিধি : ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। অলিম্পিক কমিটির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে ইজরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কোনও প্রশ্নই নেই। এর আগে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

সম্প্রতি তিন দিনের সফরে প্যারিসে গিয়েছেন অলিম্পিক সমন্বয় কমিটির প্রধান পিয়েরে আলভিয়ের বেকার্স ভিউজা। ভিউজা এই প্রসঙ্গে স্পষ্টভাবে জানিয়েছে, অলিম্পিক কমিটি রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে, তার কারণ খুবই স্পষ্ট। রাশিয়া ও রাশিয়ান অলিম্পিক কমিটি অলিম্পিক সনদের বেশ কিছু অংশের মর্যাদা ক্ষুন্ন করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আর গাজায় ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাই রাশিয়াকে নিষিদ্ধ করা হলেও ইজরায়েলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে না। একইসঙ্গে অলিম্পিক কমিটির তরফে জানিয়ে দেওয়া হয়, ইজরায়েলের খেলোয়াড়দের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, এর আগে অলিম্পিক চলাকালীন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল ইজরায়েলকে। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক চলাকালীন প্যালেস্টাইন চরমপন্থীরা ১১ জন ইজরায়েলি প্রতিনিধিকে হত্যা করে। এই ঘটনায় নিন্দায় সরব হয় গোটা বিশ্ব। এদিকে গত বছরের অক্টোবর মাস থেকেই হামাস গোষ্ঠীর সঙ্গে ইজরায়েলের লাগাতার সংঘর্ষ শুরু হয়। ইজরায়েলি সেনার প্যালেস্টাইনের ওপর এই হামলার পর ফ্রান্সের কিছু বামপন্থী সদস্য ইজরায়েলের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি তোলে। যদিও সেই দাবি খারিজ করে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ