Omicron: মতের অমিলে দু’ভাগ বিশ্ব

পশ্চিমের উল্টোপথে পূব

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ওমিক্রন ফিরিয়ে আনল বহুশ্রুত প্রবাদ – ইস্ট ইজ ইস্ট, ওয়েস্ট ইজ ওয়েস্ট।

পশ্চিমের অধিকাংশ দেশ মনে করছে, এই ভাইরাসকে নিয়েই আগামীদিনে আমাদের চলতে হবে। যেমন প্রাণঘাতী এডস রোগকে সঙ্গী করেই এগিয়ে চলেছে বিশ্ব। তাই, এখন থেকেই মানসিকতার বদল প্রয়োজন।

আর পূবের দেশ ঠিক উল্টো পথের পথিক। তাদের মতে, এই ভাইরাসকে যেভাবেই হোক রুখতে হবে। তার জন্য প্রয়োজনে আরও কঠিন পদক্ষেপ করতে হলে সেই পথেই হাঁটতে হবে। আর এই খবর লেখা হচ্ছে সেদিন, যেদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে করোনার এই নতুন প্রজাতির ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, কোনওভাবেই করোনার এই নতুন ভাইরাসকে হেলা-ফেলা করা যাবে না।

দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর-সহ এশিয়ার একাধিক দেশে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। বিদেশ থেকে আগত যাত্রীদের নিভৃতবাস বাধ্যতামূলক করা হয়েছে। দক্ষিণ কোরিয়া সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, রাত ৯টার পর কোনওভাবেই আর রেস্টুরেন্ট, হোটেল, পানশালা খুলে রাখা যাবে না। প্রায় একই রকম বিধিনিষেধ, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে।  

প্রায় একই মত পোষণ করেছেন কোবে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট জীবাণু বিশেষজ্ঞ ড. কেন্তারো আইওয়াটা। আল জাজিরার সঙ্গে কথা বলতে গিয়ে ড. আইওয়াটা বলেন, ‘ওমিক্রনকে খুব সহজে নিয়ন্ত্রণ করা যাবে না। অন্যান্য ভাইরাসের থেকে এই ভাইরাস আরও বেশি সংক্রমক এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এর আগের দুটো ভাইরাসের থেকে এই ভাইরাস ততটা প্রাণঘাতী না হলেও আমাদের সকলের সতর্ক থাকতে হবে।’

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী