এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে

Share:

আর্ন্তজাতিক ডেস্ক: ভ্রমণ পিপাসু মানুষদের জন্য় সুখবর। সম্প্রতি ওমানে জিসিসি মন্ত্রীদের ৪০তম বৈঠকের পর মহাসচিব জসিম আল বুদাউই একক ভিসা ব্যবস্থায় অনুমোদনের করেছেন। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে ছয়-দেশের ব্লক জুড়ে এই ব্যবস্থা কার্যকর হবে বলে জানা গেছে। আর এটি চালু হলেই জিসিসি ভুক্ত ছয় দেশ- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান, কুয়েত ও কাতারে ভ্রমণ করা যাবে একটি ভিসায়।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের নাগরিক ও পর্যটকদের চলাচল আরও সহজ করতে এই রকম ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিল বা জিসিসি। জোটের স্বরাষ্ট্রমন্ত্রীদের টানা ৪০ দফা বৈঠকের পর এই সিদ্ধান্ত এসেছে।

ওমানের রাজধানী মাসকাটে স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ হামুদ বিন ফয়সাল আল-বুসাইদির সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জিসিসিভুক্ত সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান, কুয়েত ও কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রীরা এই ছয় দেশের মধ্যে নাগরিক ও পর্যটকদের অবাধ চলাচল করার জন্য় এই রকম ভিসা চালুর বিষয়টি অনুমোদন দেন।

নীতি নির্ধারকেরা আশা করছেন, এই সিদ্ধান্তে ছয় দেশের অর্থনীতি ও পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। এই বিষয়ে জিসিসির মহাসচিব জাসিম মুহাম্মদ আল-বাদাওয়ি বলেছেন, এই এক টুরিস্ট ভিসা জিসিসিভুক্ত দেশগুলোর সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত করল। গত মাসে সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী আব্দাল্লাহু বিন তাকওয়া আল-মারি ঘোষণা করেছিলেন যে, জিসিসিভুক্ত দেশগুলোর পর্যটনমন্ত্রীরা একক ভিসা চালুর বিষয়ে একমত পোষণ করেছেন।

তবে, ঠিক কবে থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দেশগুলোর অভ্যন্তরীণ বিধি নিষেধের ফাড়া কাটিয়ে উঠতে পারলে আগামী বছর অর্থাৎ ২০২৪ সাল বা ২০২৫ সালের মধ্যেই এই নতুন সুবিধা চালু হয়ে যাবে।

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু