এরদোয়ানকে সরাতে তুরস্কে ৬ দলের জোট, প্রার্থী ‘তুরস্কের গান্ধী’

তুর্কি প্রেসিডেন্ট পদে জোটের প্রার্থী হিসাবে ঠিক করা হয়েছে ‘তুরস্কের গান্ধী’ নামে খ্যাত কামাল কিলিকডারোগলুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তুরস্কের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে সেদেশের মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। এই আবহে আগামী মে মাসে সাধারণ নির্বাচনের আগে তুরস্কের ৬ বিরোধী দল জোট বাঁধছে। ইতিমধ্যে তুর্কি প্রেসিডেন্ট পদে জোটের প্রার্থী হিসাবে ঠিক করা হয়েছে ‘তুরস্কের গান্ধী’ নামে খ্যাত কামাল কিলিকডারোগলুকে।

তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। প্রায় দুই দশক ধরে তুরস্কের ক্ষমতায় রয়েছেন তিনি। আগামী নির্বাচনে জিতে আসন ধরে রাখতে বদ্ধপরিকর এরদোয়ান। গত ফেব্রুয়ারি মাসে সে দেশে ভয়াবহ ভূমিকম্পের ফলে চরম বিপাকে রয়েছেন সেদেশের মানুষ। তৈরি হয়েছে অর্থনৈতিক সংকটও। ফলে গণমানূষের মধ্যে এরদোয়ানের বিরুদ্ধে ক্ষোভের প্রকাশ ঘটছে। এই পরিস্থিতিতে গণক্ষোভকে কাজে লাগাতে তুরস্কের প্রধান ধর্মনিরপেক্ষ বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) উদ্যোগী হয়েছে। এই দলের শীর্ষনেতা কামাল কিলিকডারোগলুকে বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আরও ৫ বিরোধী দল সমর্থন করেছে।

প্রসঙ্গত ৭৪ বছর বয়সী কিলিকডারোগলু স্বল্পভাষী হিসাবে পরিচিত। শান্ত স্বভাবের কারণে তাকে অনেক সময় ‘গান্ধী কামাল’ অথবা ‘তুরস্কের গান্ধী’ নামে ডাকা হয়। আগে সরকারি কর্মকর্তা ছিলেন কিলিকডারোগলু। আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। নির্বাচনে জয়ী হলে ঐকমত্য ও পরামর্শের ভিত্তিতে দেশ শাসন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?