গাজায় চিকিৎসা ও অপুষ্টিতে মৃত্যুর মুখে প্রায় ৮০০০ শিশু! জানালো ‘হু’

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় শিশুদের শোচনীয় অবস্থা নিয়ে তথ্য দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চিকিৎসার এবং পুষ্টির অভাবে প্রাণসংশয় রয়েছে ৮০০০ শিশুর। এদের সকলেরই বয়স পাঁচ বছর বা তার কম।

এমতাবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) শোচনীয় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্য পৌঁছনোর পথ করে দেওয়ার আবেদন জানিয়েছে তেল আবিবের কাছে (তেল আবিব হচ্ছে ইজরায়েলের অর্থনৈতিক এবং প্রযুক্তি কেন্দ্র) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানিয়েছেন অবিলম্বে যুদ্ধবিরতি না হলে শিশুমৃত্যুর মিছিল দীর্ঘতর হবে।

গাজা এখন মৃত্যুপুরী। টানা ৮ মাস হয়ে গেছে, ইজরায়েলের নারকীয় হত্যাকান্ড এখনও বন্ধ হয় নি। ইরজায়েলের আক্রমন থেকে রেহাই পায় নি ছোট্ট ছোট্ট শিশু ও নারীরা। স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির, গির্জা, মসজিদও হামলা চালিয়েছে ইজরায়েল। এখনও পর্যন্ত এই হত্যাকান্ড বন্ধ রাখে নি ইজরায়েল। বারবার সতর্ক করেছে বিভিন্ন মানবাধিকরা সংগঠনগুলি। গাজায় মানবাধিকার পরিস্থিতি নবজাতক শিশু ও মায়েদের জন্য ‘দুঃস্বপ্ন’ বলে আখ্যা দিয়েছিল জাতিসংঘ।

জাতিসংঘ আগেই জানিয়েছিল গাজায় এখন সুস্থ, স্বাভাবিক ওজনের শিশু জন্ম নিচ্ছে না। গাজায় প্রতিটি শিশু জন্মাচ্ছে কম ওজন এবং অসুস্থতা নিয়ে, বেড়ে গেছে নবজাতকদের মৃত্যুর সংখ্যা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রসূতিদের অস্ত্রোপচার করতে হচ্ছে চেতনানাশক ছাড়াই। হু হু করে বাড়ছে নবজাতকের মৃত্যু। গাজার চিকিৎসকেরা জানাচ্ছেন, এসব মৃত্যুর পেছনে রয়েছে অপুষ্টি, জলশূন্যতা, এবং স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা।

রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান থেকে জানা গিয়েছিল, ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত চার বছরে সারা পৃথিবীতেও যত শিশুর মৃত্যু হয়েছে, তাকে ছাপিয়ে গিয়েছে ২০২৩ সালের গাজা ভূখণ্ডে নিহত প্যালেস্তানি শিশুর সংখ্যা। শুধু তাই নয় এর পাশাপাশি অনাহার এবং অপুষ্টিজনিত কারণেও বহু শিশুর মৃত্যু হচ্ছে। মোট সংখ্যা প্রায় ১৬ হাজারের কাছাকাছি।

আজকের রাশিফলঃ শনির সুদৃষ্টি, সরকারি চাকরি পরীক্ষার্থীরা সুখবর পেতে চলেছেন..

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর