ইমরানকে ফাঁসিতে ঝোলাতে চায় পাক সেনা, বিচার হবে সেনা আদালতে

৯ মে ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল পাকিস্তান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ:  ৯ মে হামলার ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ফাঁসিতে ঝোলাতে চান পাক সেনা প্রধান আসিম মুনির। আর ফাঁসিতে ঝোলানোর পথ প্রশস্ত করে দিতে পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যানের বিরুদ্ধে সেনা আদালতে মামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ শরিফ প্রশাসন। শুক্রবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা কুখ্যাত ড্রাগ মাফিয়া রানা সানাউল্লাহ জানিয়েছেন, ‘৯ মে রাওয়ালপিণ্ডি-সহ দেশের বিভিন্ন প্রান্তে সেনানিবাসে হামলার পিছনে ইমরান খানের যোগসাজশের প্রমাণ মিলেছে। তাই সেনানিবাসে হামলা সংক্রান্ত মামলা সেনা আদালতের হাতে তুলে দেওয়া হচ্ছে।’ সূত্রের খবর, সেনা আদালতে বিচার প্রক্রিয়ার নামে প্রহসন চালিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজা শোনানোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান সেনার শীর্ষ আধিকারিকরা।

গত ৯ মে আল কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ আদালত চত্বর থেকে কার্যত টেনে-হিঁচড়ে গ্রেফতার করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। আর তার পরেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা পাকিস্তান। পাকিস্তান তেহরিক ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকরা রাওয়ালপিণ্ডির সেনা সদর দফতর সহ একাধিক সেনানিবাসে হামলা চালান। পরিস্থিতি সামলাতে একাধিক জায়গায় সেনা নামাতে হয়। যদিও ৪৮ ঘন্টার মধ্যেই ইমরানের গ্রেফতারিকে বেআইনি ঘোষণা করে তাঁকে মুক্তির নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ। সেনানিবাসে হামলাকারীদের ছাড়া হবে না প্রকাশ্যেই হুমকি দিয়েছিলেন সেনাপ্রধান আসিম মুনির। আর তার পরেই গণহারে গ্রেফতার করা হয় পিটিআই নেতা-কর্মীদের। সেনার হাত থেকে বাঁচতে প্রাণভয়ে ইমরানের দল ছাড়ার ঘোষণা করেছেন একাধিক নেতা-নেত্রী।

পাক সেনাবাহিনীর চাপে পড়ে সেনানিবাসে হামলার ঘটনায় জড়িতদের বেনজিরভাবেই সেনা আদালতে বিচারের সিদ্ধান্ত নিয়েছিল শাহবাজ শরিফ সরকার। ওই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি। শুক্রবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন, ‘খাইবার পাখতুনখাওয়া ও পেশোয়ারে সেনানিবাসে হামলার ঘটনায় জড়িত ৩৩ জনকে বিচারের জন্য সেনার হাতে তুলে দেওয়া হয়েছে। ইমরান খানের বিচারও সেনা আদালতে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’  

কোলে নিজের নাতি, ‘বাচ্চা চোর’ সন্দেহে দিদিমাকে বেধড়ক মার, আটক ১ মহিলা, চাঞ্চল্য হাবড়ায়

জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা

চুরির তদন্তে নেমে দুর্গাপুরের বন্ধ ইটভাঁটা থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করল পুলিশ

হাকিমিকে ভুলে গোলরক্ষক ইয়াসিন বুনুর প্রেমে পড়েছেন নোরা, গুজব নিয়ে কী বললেন নায়িকা?

সাবুদানা না ভিজিয়ে কয়েক মিনিটে বানান মুচমুচে স্বাস্থ্যকর চিল্লা, জানুন পদ্ধতি

যন্তরমন্তরে আরশোলাদের আন্দোলন দমাতে দিল্লি পুলিশের ‘বাড়াবাড়ি’-তে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

বিদেশ থেকেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল

E20 প্রসঙ্গে গড়করিকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র