অপহরণে বাধা দেওয়ায় পাকিস্তানে প্রকাশ্যে গুলি করে খুন হিন্দু তরুণীকে

পাকিস্তানে হিন্দু সম্প্রদায় কার্যত বিলুপ্তির পথে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানে ফের হামলায় প্রাণ গেল সংখ্যালঘিষ্ঠ হিন্দু তরুণীর।পাক স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার প্রকাশ্য দিবালোকে ১৮ বছর বয়সী ওই তরুণীকে অপহরণ করার চেষ্টা করা হয়। সে বাধা দিলে তাঁকে রাস্তার মাঝখানেই গুলি করে খুন করে একদল দুষ্কৃতী। মৃত ওই তরুণীর নাম পুজা ওদ। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে।

দ্য ফ্রাইডে টাইমস নামে পাকিস্তানের একটি পত্রিকার প্রতিবেদনে এই ঘটনা প্রসঙ্গে লেখা হয়েছে, পূজা ওদ নামে ওই তরুণীকে পাকিস্তানের শুক্কুরের রোহিতে রাস্তার মাঝখানে গুলি করে খুন করা হয়েছে। ওই তরুণীকে অপহরণ করা হচ্ছিল। তার প্রতিবাদ করাতেই আক্রমণকারীরা তাঁকে গুলি করে খুন করে বলে খবর। তবে এই ঘটনা পাকিস্তানে প্রথম নয়। সমাজবাদীরা এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, পাকিস্তানে চলতি কিছু বছর ধরেই বিপন্ন সংখ্যালঘু হিন্দুরা। প্রতি বছরই ওই দেশের একাধিক হিন্দু এবং খ্রিষ্টান তরুণীকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাঁদের মুসলিম ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে। তাঁদের জোর করে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করে মুসলিমদের সঙ্গেই বলপূর্বক বিয়ে দেওয়া হচ্ছে। এর জেরে পাকিস্তানে হিন্দু সম্প্রদায় কার্যত বিলুপ্তির পথে। সমগ্র পাকিস্তানে আজ মাত্র ১.৬০ শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে। তার মধ্যে যে প্রদেশে এই তরুণী খুনের ঘটনা ঘটেছে সেই সিন্ধু প্রদেশেই ৬.৫১ শতাংশ হিন্দুর বাস।  

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন