তারাশঙ্করের হাঁসুলি বাঁকের মাটিতেই আজ সভা মমতার

লোকসভা নির্বাচনের প্রাক্কালে লাভপুরের মাটিতে মমতার এদিনের সভা তৃণমূলকে বাড়তি সুবিধে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের(Tarasankar Bandopadhay) স্মৃতি বিজড়িত এলাকা হল বীরভূম জেলার(Birbhum District) বোলপুর মহকুমার লাভপুর(Lavpur) ব্লক। এই লাভপুরের ওপর দিয়েই বয়ে গিয়েছে কুয়ে নদী। আর এই নদীতেই রয়েছে সাড়া জাগানো সেই অশ্বক্ষুরাকৃতির হাঁসুলি বাঁক(Hnasuli Bank)। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সেই বাঁকের জীবনকথাও তুলে ধরেছেন তাঁর হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসে তুলে ধরেছেন। এদিন সেই লাভপুরের বুকেই সভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানকার অনেকেরই দাবি, মমতাই প্রথম মুখ্যমন্ত্রী যিনি লাভপুরে পা রাখতে চলেছেন। স্বভাবতই তাঁর জনসভা ঘিরে কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। এই লাভপুরেই রয়েছে, সতীপীঠ ফুল্লরা। আবার এই ব্লকেই রয়েছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ি মিরাটি। তা সত্ত্বেও এর আগে কখনও বাংলার কোনও মুখ্যমন্ত্রী লাভপুরে যাননি বলেই দাবি এলাকাবাসীর। স্বাভাবিক ভাবেই তাই লোকসভা নির্বাচনের প্রাক্কালে লাভপুরের মাটিতে মমতার এদিনের সভা তৃণমূলকে(TMC) বাড়তি সুবিধে দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রবিবার লাভপুরে মুখ্যমন্ত্রী সভা করবেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে। তবে তাঁর এই সভায় বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ও থাকবেন। খালি থাকবেন না দিদির ‘কেষ্ট’ থুড়ি বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। আগামী ১৩ এপ্রিল দেশে রয়েছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণের দিন। সেদিনই বীরভূম ও বোলপুর এই দুই লোকসভা কেন্দ্রের ভোট নেওয়া হবে। সেই দিন দিয়ে দেখতে গেলে এই দুই লোকসভা কেন্দ্রের প্রচারের সময়সীমা হাতে গোনা আর মাত্র ৬-৭দিন। তার আগে মমতার সভা নিঃসন্দেহে লালমাটির দেশে তৃণমূলকে বাড়তি অক্সিজেন যুজিয়ে দিতে চলেছে। গরম যাতে জনসভায় প্রভাব ফেলতে না পারে, তার জন্য সভায় আগত মানুষের জন্য সবরকম ব্যবস্থা করছে তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর এই সভায় শুধু লাভপুর বিধানসভা থেকেই ৭০ হাজার মানুষের সমাগম হবে বলে আশাবাদী এলাকার তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ। কার্যত এক সপ্তাহ আগে থেকেই মুখ্যমন্ত্রীর সভার জন্য প্রস্তুতি নিয়েছে তৃণমূল নেতৃত্ব। জেলা পুলিস ও প্রশাসনের তরফেও সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর জনসভার জন্য এলাকাটিকে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে।

অভিজিৎ সিংহ জানিয়েছেন, ‘এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী লাভপুরে আসবেন। বিধানসভার প্রতিটি মানুষ তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। গ্রীষ্মের প্রবল দাবদাহ ও তাপপ্রবাহের কথা মাথায় রেখে কর্মী-সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বিধানসভার ১৭টি অঞ্চল থেকেই যাতে কর্মী সমর্থকরা আসতে পারেন, তার জন্য বাস, ট্রাক্টর ও অটো ও টোটোর পর্যাপ্ত ব্যবস্থা থাকছে। এছাড়া সভাস্থলে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও করা হবে।’ উল্লেখ্য, চলতি বছরেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে বীরভূম জেলার সদর শহর সিউড়িতে পরিষেবা প্রদান বৈঠকে এসে ছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক থেকে তিনি লাভপুরে একটি পর্যটন কেন্দ্র নির্মাণের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ করেছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, ফুল্লরাতলা ও হাঁসুলি বাঁক নিয়ে সেই পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। এই খুশিতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভাতুষ্পুত্র বাসুদেব বন্দ্যোপাধ্যায় হাঁসুলি বাঁকের উপকথার পাণ্ডুলিপির প্রতিলিপি এদিন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন বলে বিধায়ক জানিয়েছেন।

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

হালিশহরে নিহত তৃণমূলকর্মীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু