পাক সেনার মিথ্যাচার ফাঁস, ট্রেন অপহরণ কাণ্ডে নিহত শতাধিক

তিনি বলেছেন, 'আমি নিজের চোখে বেলুচ বিদ্রোহীদের গণহত্যা দেখেছি। ৫০ থেকে ৬০ জন পাকিস্তানি সৈন্যকে মরতে দেখেছি, যারা বিএলএ যোদ্ধাদের হাতে নিহত হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেলুচিস্তানে ট্রেন ছিনতাইয়ের ঘটনায় পাক-সেনার মিথ্যাচার ফাঁস। দুর্ঘটনাস্থল বোলানোর পাহাড়ে এখনও ১০০ জনেরও বেশি বন্দির মৃতদেহ পড়ে রয়েছে। একদিকে পাক সেনাবাহিনীর দাবি, বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) কবল থেকে সমস্ত বন্দিকে মুক্ত করে উদ্ধার অভিযান সম্পন্ন করেছেন তাঁরা। অন্যদিকে সন্ত্রাসীগোষ্ঠী বিএলএ জানিয়েছে যে, এখনও পর্যন্ত ১৫০ জনেরও বেশি লোক তাঁদের হাতে বন্দী। আবার বোলানের পাহাড়েও ১০০ টিরও বেশি মৃতদেহ পড়ে আছে। সুতরাং প্রশ্ন উঠছে, তাহলে পাক সরকার কী করে বললেন যে, ট্রেন ছিনতাইয়ের ঘটনায় সমস্ত বন্দিকে উদ্ধার করা হয়েছে? এদিকে স্থানীয় প্রতিবেদন জানাচ্ছে, অভিযানের সময় বোলান পাহাড় থেকে প্রচুর সংখ্যক বন্দিদের বিকৃত মৃতদেহ উদ্ধার করেছে পাক সেনাবাহিনী। আর মৃতদেহগুলির বেশিরভাগই ছুটিতে থাকা সৈন্যদের দেহ। এমনকী বেশ কয়েকজন পাক সেনা সদস্যও এখনও বিএলএ সন্ত্রাসীদের হাতে বন্দী। সুতরাং আদৌ কতজনকে বন্দি করা হয়েছে, এবং ঠিক কতজন মারা গিয়েছেন, সবটাই রহস্য।

এই আবহেই এবার পাক সেনার মুখোশ খুলল একজন প্রত্যক্ষদর্শী পঞ্জাবি সৈনিক। তিনি বলেছেন, ‘আমি নিজের চোখে বেলুচ বিদ্রোহীদের গণহত্যা দেখেছি। ৫০ থেকে ৬০ জন পাকিস্তানি সৈন্যকে মরতে দেখেছি, যারা বিএলএ যোদ্ধাদের হাতে নিহত হয়েছে।’ সুতরাং পাক সেনাবাহিনীদের মিথ্যাচার ফাঁস হয়ে গিয়েছে। তারা সম্পূর্ণ তথ্য গোপন করেছে। নিহতদের সঠিক সংখ্যা প্রকাশ করেনি। যাতে তাঁদের ব্যর্থতা সামনে না আসে। বুধবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছিলেন, ‘বিএলএ-এর কবল থেকে নারী ও শিশু সহ ২১২ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কিন্তু ২১ জন বন্দি এবং ৩৩ জন বিদ্রোহী নিহত হয়েছে।’ কিন্তু এখন মনে হচ্ছে সব তথ্য ভুয়ো। সবাইকে উদ্ধার করতে পারেনি পাক সেনা। শতাধিকের উপর নিহাত হয়েছেন পাকিস্তানে ট্রেন ছিনতাইয়ের ঘটনায়।

গত ১১ মার্চ মঙ্গলবার সকাল ৯টা নাগাদ পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে যাচ্ছিল জাফর এক্সপ্রেস। এই ট্রেনটির দুপুর ১.৩০ মিনিট নাগাদ সিব্বিতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তার মাঝেই বোলানো পাহাড়ি এলাকায় ট্রেনটির উপর হামলা করে BLA সন্ত্রাসীগোষ্ঠী। একাধিক বিস্ফোরণে ট্রেনটি লাইনচ্যুত হয়, তখনই ছিনতাই শুরু করেন তাঁরা। জানা যায়, ছিনতাইয়ের দিন ট্রেনে ৪৫০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে পাক সেনারাও ছিলেন। সেই সময়ে সন্ত্রাসীদের সঙ্গে গুলিযুদ্ধে মারা যায়, অনেক পাক সেনা। এবং যাত্রীদের বন্দি করা হয়। সম্পূর্ণ পরিকল্পনা মাফিক হামলাটি করে BLA। প্রতিবেদন অনুসারে, হাইজ্যাক করা ট্রেনটিতে মোট ৪৪০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ২১ জন ট্রেন দখল করার সময় বিএলএ যোদ্ধাদের হাতে নিহত হয়েছেন। এতে চারজন সেনা জওয়ানও ছিলেন। এরপর, পাক সেনা অবশিষ্ট ২০০ জনেরও বেশি জিম্মিকে উদ্ধার করে। বুধবার, বিএলএ ১৫০ জনেরও বেশি জিম্মিকে মুক্তি দিয়েছে। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে অস্থির প্রদেশ। ১৯৪৮ সাল থেকে এখানে বালুচ এবং পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। বেলুচিস্তানের জনগণ দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে বিচ্ছিন্নতার দাবি করে আসছে। সাম্প্রতিক সময়ে, এই অঞ্চলে চিনেল হস্তক্ষেপ বেড়েছে। চিন এই অঞ্চলে অনেক প্রকল্পে কাজ করছে, যার কারণে এটি ক্রমাগত আক্রমণের সম্মুখীন হচ্ছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6