রাশিয়া থেকে কম দামে তেল কিনছে পাকিস্তান

আগামী মে মাসেই রাশিয়া থেকে আসছে প্রথম তেলবাহী জাহাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: চরম জ্বালানি সঙ্কট থেকে মুক্তি পেতে এবার রাশিয়া থেকে কম দামে তেল কিনছে পাকিস্তান। এ নিয়ে মস্কো ও ইসলামাবাদের মধ্যে এক চুক্তিও হয়েছে। ওই চুক্তি অনুযায়ী, আগামী মে মাসেই রাশিয়া থেকে তেল নিয়ে প্রথম জাহাজ পাকিস্তানের করাচি বন্দরে ভিড়বে। মার্কিন যুক্তরাষ্ট্রের চোখরাঙানি উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত নিয়ে শাহবাজ শরিফ দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গত কয়েক মাস ধরেই চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি পাকিস্তান। বৈদেশিক মুদ্রার ভাণ্ডার যেমন তলানিতে ঠেকেছে, তেমনই ডলারের তুলনায় রুপির দাম তলানিতে গিয়ে ঠেকেছে। ডলারের অভাবে বিদেশ থেকে পর্যাপ্ত তেলও আমদানি করতে পারছে না পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ত তেল সংস্থাগুলি। ফলে বিভিন্ন পেট্রল পাম্পে গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা গিয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ এর প্রতিবেদন অনুযায়ী, গত বছর অর্থা‍ৎ ২০২২ সালে প্রতি দিন গড়ে এক লক্ষ ৫৪ হাজার ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকেই ওই তেল আমদানি করেছে। মস্কোর কাছ থেকে কম দামে তেল কেনা নিয়ে ইসলামাবাদের যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী, রাশিয়া থেকে প্রতিদিন এক লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল কেনা হবে।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন