পাকিস্তানে বর্ষবরণের উ‍ৎসবে নির্বিচারে গুলি, নিহত কিশোর

নির্দেশিকা অমান্য করে বর্ষবরণের নামে যাঁরা বেলেল্লাপনাতে মেতে উঠেছিলেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বর্ষবরণের আনন্দো‍ৎসব পরিণত হল বিষাদে। বর্ষবরণ উ‍ৎসব পালনের সময়ে শূণ্যে নির্বিচারে গুলি ছোড়ার ঘটনায় এক কিশোর মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন আরও ১৮ জন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকি‍ৎসাধীন। নির্দেশিকা অমান্য করে বর্ষবরণের নামে যাঁরা বেলেল্লাপনাতে মেতে উঠেছিলেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

পাকিস্তানে গত কয়েক বছর ধরেই ইদ, বর্ষবরণ, স্বাধীনতা দিবস সহ বিভিন্ন রাজনৈতিক দলের অনুষ্ঠানে শূণ্যে নির্বিচারে গুলি ছোড়াটা রীতি হয়ে উঠেছে। আর তার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে। চলতি বছরের বর্ষবরণে যাতে আতশবাজি না পোড়ানো হয় এবং আকাশের দিকে গুলি ছোড়া না হয় তার জন্য নিষেধাজ্ঞা জারির জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছিল পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন। সেই অনুরোধে সাড়া দিয়ে করাচি পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারিও করা হয়েছিল।

কিন্তু সেই নিষেধাজ্ঞাতে কর্ণপাতই করেননি সাধারণ মানুষ। বরং শুক্রবার রাতে করাচির বিভিন্ন প্রান্তে আতশবাজি পোড়ানোর প্রতিযোগিতায় মেতে উঠেছিলেন। সেই সঙ্গে নির্বিচারে শূণ্যে গুলিও ছুড়েছিল। সেই গুলিতে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। জিন্নাহ মেডিকেল সেন্টারে চিকি‍ৎসাধীন অবস্থায় ১১ বছর বয়সী আলী রাজা নামে এক কিশোর মারা যায়। নিহত কিশোর উত্তর করাচির বাসিন্দা।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের