মার্কিন মুলুকে এবার বিমান বাহিনীর কৃষ্ণাঙ্গ আধিকারিক খুন পুলিশের হাতে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার্কিন বিমানবাহিনীর এক কৃষ্ণাঙ্গ কর্মকর্তাকে হত্যা করেছে পুলিশ। নিহত কর্মকর্তার পরিবারের একজন আইনজীবীর তথ্য থেকে জানা যায়, বুধবার (৮ মে) নিহত হয়েছেন ২৩ বছর বয়সী রজার ফোর্টসন। বৃহস্পতিবার (৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে যে, পুলিশ অপরিচিত একটি নম্বর থেকে বারবার ফোন পেয়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন। কিন্তু তাঁরা ভুল করে রজার ফোর্টসনের ইউনিটে ঢুকে পড়েন আর তার হাতে একটি বন্দুক দেখতে পান। এতে কোনকিছু না ভেবেই তাঁরা ওই বিমান কর্মকর্তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেন।

জানা গেছে ফোর্টসনের বসয় মাত্র ২৩ বছর। আর তিনি হার্লবার্ট ফিল্ডের বিশেষ অপারেশন শাখায় ছিলেন। যখন তাকে গুলি করা হয় তখন তিনি ফোর্ট ওয়ালটন বিচে তার অফ-বেস অ্যাপার্টমেন্টে একা ছিলেন। এই বিষয় নিয়ে এক বিবৃতিতে নাগরিক অধিকার বিষয়ক আইনজীবী বেন ক্রাম্প জানিয়েছেন, মার্কিন পুলিশ যখন ফোর্টসনকে হত্যা করেন তখন তিনি এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন।

ভিডিও কলে থাকা সেই নারী আইনজীবী বেন ক্রাম্প কে জানিয়েছেন, ফোর্টসন যখন তার দরজায় ঠকঠক শব্দ শুনতে পান তখন তিনি অ্যাপার্টমেন্টে একা ছিলেন।তিনি জানতে চান বাইরে কে? কিন্তু কোনো সাড়া পাননি। এর কয়েক মিনিট পরে, ফোর্টসন জোরে ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পান। এমনকি দরজায় পিপহোলে তাকিয়েও কাউকে দেখতে না পাওয়ায় বেশ ঘাবড়ে গিয়েছিলেন  ফোর্টসন। এরপর তিনি বন্দুক হাতে দেখতে যাচ্ছিলেন বাইরে কে ?

শুধু তাই নয় ঐ নারী আরও জানান যে, এই বন্দুকটি বেআইনি নয়, ঐ বন্দুকটি’র আইনত মালিক ছিলেন ফোর্টসন নিজে।ক্রাম্পের বিবৃতি অনুসারে, ফোর্টসন তার বসার ঘরে ফিরে যাওয়ার সময়, ডেপুটিরা দরজা ভেঙে ঢুকে পড়ে এবং তাকে বন্দুক হাতে দেখে ছয়টি গুলি করেন।গুলিবিদ্ধ হওয়ার পর ফোর্টসন মাটিতে লুটিয়ে পড়ে বলেন, ‘আমি শ্বাস নিতে পারছি না।’ প্রতিবেদনে জানানো হয়, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ফোর্টসন একটি হাসপাতালে মারা যান। এ ঘটনার সঙ্গে জড়িত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার