ভারতীয় বাহিনীর হাতে ধ্বংসপ্রাপ্ত নূর খান এয়ারবেসকে নতুন করে গড়ে তুলছে পাকিস্তান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর মে মাসে ভারতের অপারেশন সিঁদুর অভিযানে গুঁড়িয়ে গিয়েছিল পাকিস্তানের নূর খান এয়ারবেস। তারপর থেকে বিমানঘাঁটিকজে নতুন করে গড়ে তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল পাকিস্তান। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে নূর খান এয়ারবেসের কিছু চিত্র প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে ইসলামাবাদ ইতিমধ্যেই বিমান ঘাঁটি পুনর্গঠনের কাজ অনেক খানি এগিয়ে নিয়ে গিয়েছে। ইসলামাবাদ থেকে ২৫ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত নূর খানে বিমানঘাঁটি পাকিস্তানের এক অমূল্য সম্পদ। গত ১০ মে ভারত বিমানঘাঁটির মধ্যে দুটি বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত ট্রাক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর ফলে ট্রাক তো বটেই, নূর খান এয়ার বেসও তীব্র ক্ষতিগ্রস্ত হয়।

ভযদিও ভারত কখনওই নিশ্চিত করেনি যে তারা বিমানঘাঁটিতে কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তবে মনে করা হয় নূর খান এয়ারবেস ধ্বংসপ্রাপ্ত হয়েছিল ব্রাহ্মস অথবা SCALP দ্বারা। ব্রাহ্মস হল সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপকারী ক্ষেপণাস্ত্র। অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বিমান বাহিনীর Su-30 যুদ্ধবিমান থেকে ব্রহ্মস উৎক্ষেপণ করা হয়েছিল। SCALP রাফাল থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। ১০ মে, একটি ছবিতে দেখা যাচ্ছে যে হামলায় দুটি ট্রাকই ধ্বংস হয়ে গেছে এবং পার্শ্ববর্তী ভবনগুলির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ১৭ মে নাগাদ পাকিস্তান ওই স্থানটি পরিষ্কার করেছে। ৩ সেপ্টেম্বর একটি ছবিতে ওই স্থানে নতুন নির্মাণ কাজ করতে দেখা যাচ্ছে। এর মধ্যে নতুন প্রাচীরও রয়েছে।

নূর খানের উপর আইএএফ আক্রমণকে কৌশলগত এবং প্রতীকী উভয়ভাবেই দেখা হয়েছিল। পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতরের কাছে অবস্থিত এই নূর খান বিমানঘাঁটি। পাকিস্তানের বিমান অভিযানের অন্যতম কেন্দ্র। ভারতের অভিযানে তাদের কোমর ভেঙে যায়। এই স্থানে বর্তমানে নির্মাণ কার্য আবার শুরু হয়েছে। নতুন করে নির্মিত দেয়ালের অংশগুলি মূল ভবনের নকশা এবং পূর্ববর্তী স্থাপত্যের সাথে সাদৃশ্যপূর্ণ। যেহেতু এই বিমানঘাঁটির এই অংশটি হামলার সময় সামান্য ক্ষতির সম্মুখীন হয়েছিল,তাই এটাও সম্ভব যে পুনর্নির্মাণে আগে থাকা বিষয়গুলিই আবার তুলে ধরা হচ্ছে।

এমনিতেই পাকিস্তানের এখন সময়টা ভাল যাচ্ছে না। গত ২২ এপ্রিল পাকমদতপুষ্ট লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সন্ত্রাসীরা পহেলগাঁওয়ে হামলা চালায়। বেছে বেছে হিন্দু পুরুষ পর্যটকদের হত্যা করেছে তারা। জঙ্গিদের বাধা দিতে গিয়ে মারা যান এক স্থানীয় কাশ্মীরী চালক। তারপর থেকেই ঘরে বাইরে চাপের মুখে পড়েছে পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চ পহেলগাঁও হামলার জন্য শরিফের দেশের কাছ থেকে জবাব চেয়েছে।

পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সর্বপ্রকার কূটনৈতিক সম্পর্ক অস্বীকার করেছে। তার মধ্যে রয়েছে ঐতিহাসিক সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত, ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা, পাকিস্তানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা। পাকিস্তানও ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাতিল করেছে। ভিসা স্থগিত করা, ১৯৭২ সালের সিমলা শান্তি চুক্তি বাতিল করার মতো কাজ করেছে তারা। উভয় দেশই আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে তাদের নিজ নিজ আকাশসীমাও।

আবহাওয়া বদলালেই বাড়ছে অসুস্থতা! সুস্থ থাকতে মেনে চলুন ৭ নিয়ম

শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে পদোন্নতি, অফিসে কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে ঠকবেন

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব