দিল্লির সঙ্গে ফের বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের ইঙ্গিত পাক বিদেশমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: রণে ভঙ্গ দিচ্ছে ইসলামাবাদ। তিক্ততা ভুলে ফের ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের বিষয়ে চিন্তাভাবনা করছে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার। রবিবার এমনই ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইসহাক দার।

২০১৯ সালে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরেই ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পথে হেঁটেছিল পাকিস্তান। কিন্তু ওই সিদ্ধান্ত কার্যত পাকিস্তানের ব্যবসায়ীদের কাছে আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। চিনি-সহ বেশ কয়েকটি ভোগ্যপণ্য ভারতের পরিবর্তে অন্য দেশ থেকে আমদানি করতে গিয়ে বাড়তি পয়সা গুনতে হয় পাক ব্যবসায়ীদের। ফলে পাকিস্তানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এক লাফে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। দেশে জিনিসপত্রের আকালও দেখা যায়। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ২০২১ সালের মার্চে পাকিস্তানের অর্থনৈতিক সমন্বয় সমিতি (ইসিসি) ভারতের ওয়াঘা সীমান্ত থেকে ৫ লক্ষ টন সাদা চিনি ও তুলা আমদানির অনুমতি দেয়।

গত ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচনের পরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন শাহবাজ শরিফ। তাঁকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাল্টা ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান পাক প্রধানমন্ত্রীও। ওই সৌজন্যের কূটনীতির পরেই দিল্লি ও ইসলামাবাদের দুরত্ব কমবে বলে আশা করেছিলেন কূটনীতিবিদরা। শনিবার লন্ডনে পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইসহাক দার জানান, ‘ভারতের সঙ্গে ফের বাণিজ্যিক সম্পর্ক শুরু করার বিষয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। পাকিস্তানের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপনের অনুরোধ জানিয়ে চলছেন। সেই আর্জির বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে।’ যদিও জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের বিষয়টিকে দুঃখজনক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পাক বিদেশ মন্ত্রী।

 

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে