ছিনতাই হওয়া ট্রেন থেকে পণবন্দিদের ছাড়াতে গিয়ে প্রাণ হারাল ১৫০ পাক সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামবাদ: ছিনতাই হওয়া জাফর এক্সপ্রেসের পণবন্দিদের উদ্ধার করতে গিয়ে বালুচ বিদ্রোহীদের গুলিতে ঝাঁঝরা হয়েছে ১৫০ পাকিস্তানি সেনা। মঙ্গলবার (১১ মার্চ) এমনটাই দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন সাংসদ আবদুল কাদের বালোচ। জঙ্গিদের হাতে এখনও পর্যন্ত ১৮২ জন পণবন্দি রয়েছেন বলে তিনি দাবি করেছেন। পণবন্দি হয়ে থাকা অধিকাংশই নিরাপত্তা ছিনতাই হওয়া করা ট্রেনের যাত্রীদের উদ্ধার করতে সেনা অভিযান চালানো হলে পণবন্দিদের লাশের বন্যা বইয়ে দেওয়া হবে বলে বিকেলেই শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছিল বালুচ জঙ্গিরা। সূত্রের খবর, জঙ্গিরা রেললাইন উড়িয়ে দেওয়ায় ছিনতাই করা ট্রেনের কাছে পৌঁছতে আকাশপথে অভিযান চালানোর বিষয়ে আলোচনা শুরু করেছেন পাকিস্তান সেনার শীর্ষ কর্তারা।

দীর্ঘদিন ধরেই স্বাধীনতার দাবিতে পাক সরকারের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালাচ্ছে বালুচ লিবারেশন আর্মি।  পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বালুচিস্তান প্রাকৃতিক ভাবে সবচেয়ে সম্পদশালী। কিন্তু ধীরে ধীরে তা বেহাত হয়ে যাচ্ছে বালোচদের। গত কয়েক বছরে পাকিস্তান ও চিন বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুট করছে বলে অভিযোগ বিএলএ, ‘বালোচ ন্যাশনালিস্ট আর্মি’ (বিএনএ)-র মতো সশস্ত্র গোষ্ঠীগুলির অভিযোগ। আজ মঙ্গলবার (১১ মার্চ) বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার যাওয়ার পথে জাফর এক্সপ্রেসের দখল নেয় বিএলএ জঙ্গিরা। আর ওই ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে

বালুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ সাংবাদিকদের জানিয়েছেন, ‘বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার যাওয়ার পথে পাহাড় ঘেরা রেলপথের আট নম্বর সুড়ঙ্গের ভিতরে যাত্রী সমেত জাফর এক্সপ্রেসকে ছিনতাই করে বালুচ বিদ্রোহীরা। ছিনতাইয়ের পরেই সেনারা যাতে জঙ্গিদের কাছে পৌঁছতে না পারে তার জন্য পিছনে থাকা ট্রেন লাইন বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। ট্রেন ছিনতাইয়ের খবর পেয়েই চূড়ান্ত সতর্কতা জারি করেছে বালুচিস্তান প্রাদেশিক সরকার। অপহৃত ট্রেন দখলমুক্ত করতে অভিযানে নামতে পারে পাক সেনা। আর ওই খবর জানার পরেই সেনা অভিযান নিয়ে শাহবাজ শরিফ সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছে বালুচ বিদ্রোহীরা।

অন্যদিকে, জাফর এক্সপ্রেস ছিনতাই হওয়ার পরেই দেশের বিভিন্ন স্টেশন থেকে  কোয়েটাগামী ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান রেল মন্ত্রক। কেননা কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী ট্রেন পাহাড় ঘেরা রেলপথের আট নম্বর সুড়ঙ্গে দাঁড়িয়ে রয়েছে। পাক সেনাদের সঙ্গে বালুচ বিদ্রোহীদের ব্যাপক গোলাগুলি চলছে। ফলে রেল মন্ত্রক কোনও ঝুঁকি নিতে চাইছে না।  

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস